1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:১৮ পূর্বাহ্ন

ইরান সংঘাত দীর্ঘায়িত হতে পারে, এমন আশঙ্কায় ৮০ শতাংশ মার্কিন নাগরিক: জরিপ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সামরিক সংঘাত দ্রুত শেষ হবে বলে মনে করছেন না অধিকাংশ মার্কিন নাগরিক। নতুন এক জনমত জরিপে দেখা গেছে, প্রায় ৮০ শতাংশ উত্তরদাতা মনে করছেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দীর্ঘ সময় ধরে চলতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স এবং বৈশ্বিক জরিপ সংস্থা ইপসোস যৌথভাবে পরিচালিত তিন দিনব্যাপী এক জরিপে এ তথ্য উঠে এসেছে।

জরিপটি পরিচালিত হয় এমন এক সময়ে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। একই সময়ে হরমুজ প্রণালীতে নতুন নৌ-অবরোধ এবং ২০ শতাংশ টোল আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জরিপ অনুযায়ী, ৭৯ শতাংশ উত্তরদাতা মনে করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দীর্ঘ সময় ধরে চলবে। গত মার্চের শেষভাগে পরিচালিত একই ধরনের জরিপে এ হার ছিল ৬৫ শতাংশ। অন্যদিকে, মাত্র ১৮ শতাংশ উত্তরদাতা মনে করেন, সংঘাত কয়েক সপ্তাহের মধ্যেই শেষ হতে পারে।

গত ২৬ জুন থেকে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থাপনায় নতুন করে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে। তবে এ সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়েছেন মাত্র ৩৭ শতাংশ মার্কিন নাগরিক।

দেশব্যাপী এক হাজারের বেশি প্রাপ্তবয়স্ক নাগরিকের অংশগ্রহণে পরিচালিত জরিপে আরও দেখা যায়, যুদ্ধ দীর্ঘায়িত হলে আগামী এক বছরে দেশের অর্থনীতি ও মানুষের জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই।

জরিপে অংশ নেওয়া ৬০ শতাংশ উত্তরদাতা মনে করেন, সংঘাতের কারণে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে। এছাড়া প্রায় অর্ধেক অংশগ্রহণকারী মত দিয়েছেন, সম্ভাব্য ব্যয় ও ক্ষয়ক্ষতির তুলনায় এ যুদ্ধের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে।

এদিকে চলমান সংঘাতের প্রেক্ষাপটে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনসমর্থনও কমেছে বলে জরিপে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, যুদ্ধ পরিস্থিতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং জ্বালানির মূল্যবৃদ্ধি প্রশাসনের অর্থনৈতিক সাফল্যের ওপর চাপ সৃষ্টি করছে।

সূত্র: রয়টার্স ও ইপসোস।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page