1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

সিলেট সীমান্তে ৭ জনকে পুশইনের চেষ্টা, বিএসএফকে বাধা দিল বিজিবি

লিয়াকত, রিপোর্টার, সিলেট
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬

সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে সাত জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বিজিবির কড়া অবস্থানের কারণে ওই চেষ্টা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার কালাইরাগ কাউয়ার টুক সীমান্তে এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায়, ১২৫১ নম্বর সীমান্ত পিলারের ৩৩ নম্বর সাব-পিলারের পাশ দিয়ে সাত জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে বিজিবি সদস্যরা তাৎক্ষণিকভাবে অবস্থান নিয়ে পুশইনের চেষ্টা প্রতিহত করেন।

বিজিবির বাধার মুখে ওই সাতজন বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। বর্তমানে তারা দুই দেশের মধ্যবর্তী শূন্যরেখা সংলগ্ন ভারতীয় অংশে অবস্থান করছেন।

৪৮ বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়, ঘটনাটি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে। বর্তমানে সীমান্ত এলাকার পরিস্থিতি শান্ত এবং বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page