1. adm3ijmpg@example.com : adm3ijmpg :
  2. adm53gqu5@example.com : adm53gqu5 :
  3. admg4o2lv@example.com : admg4o2lv :
  4. admiztuem@example.com : admiztuem :
  5. dsdc.mostafiz@gmail.com : mostafiz rahman : mostafiz rahman
  6. info@www.media71bd.com : NEWS TV : NEWS TV
  7. info@www.media71bd.com : TV :
সোমবার, ১৮ মে ২০২৬, ১০:২৯ পূর্বাহ্ন

ডুয়েটে নতুন ভিসি নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত অন্তত ১২

অনলাইন ডেস্ক
  • Update Time : রবিবার, ১৭ মে, ২০২৬

গাজীপুরে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নতুন উপাচার্য নিয়োগকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন।

রোববার (১৭ মে) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ সংঘর্ষ শুরু হয়। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

জানা যায়, গত বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মোহাম্মদ ইকবাল হোসেনকে নিয়োগ দেয় সরকার। প্রজ্ঞাপন জারির পর ওই রাতেই বিশ্ববিদ্যালয়ের ভেতরে একদল শিক্ষার্থী আন্দোলন শুরু করেন এবং ফটকে তালা দেন।

এর ধারাবাহিকতায় রোববার সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা প্রধান ফটকের সামনে ‘লাল কার্ড’ কর্মসূচি পালন করছিলেন। এ সময় তাদের অভিযোগ, আন্দোলন চলাকালে বহিরাগতরা তাদের ওপর হামলা চালায়।

পরবর্তীতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে।

শিক্ষার্থীদের দাবি, সংঘর্ষে অন্তত ১০ থেকে ১২ জন শিক্ষার্থী আহত হয়েছেন। পরে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

আন্দোলনরত শিক্ষার্থীরা বলছেন, ‘বহিরাগত’ কাউকে উপাচার্য হিসেবে নিয়োগ দিলে বিশ্ববিদ্যালয়ের স্বকীয়তা ও দীর্ঘমেয়াদি পরিকল্পনায় জটিলতা তৈরি হতে পারে। এ কারণে তারা ডুয়েটের অভিজ্ঞ ও জ্যেষ্ঠ শিক্ষকদের মধ্য থেকে উপাচার্য নিয়োগের দাবি জানিয়ে আসছেন।

More News Of This Category

©সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৬

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও হুবহু ব্যবহারযোগ্য দণ্ডনীয়

ওয়েবসাইট ডিজাইন : ইয়োলো হোস্ট
error: Content is protected !!