1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

শিক্ষার্থীদের হাত ধরেই জ্ঞানভিত্তিক বাংলাদেশ গড়ে উঠবে: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬

শিক্ষার্থীদের হাত ধরেই আগামী দিনের জ্ঞানভিত্তিক, দক্ষ ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে উঠবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর ফার্মগেটে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল মিলনায়তনে ‘সমৃদ্ধ অর্থনীতির বিনির্মাণে শিক্ষা: দক্ষতা, ভাষাগত সক্ষমতা ও বৈশ্বিক গতিশীলতা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।

শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষামন্ত্রী বলেন, ‘আমি দায়িত্ব নিয়েছি তোমাদের জন্য, কাজ করছি তোমাদের জন্য। বুঝেশুনে আন্দোলন করো। আর যদি মনেই করো, আন্দোলন করতে হবে, একবার এসে আমার সঙ্গে ডিবেট করে যাও, জিজ্ঞেস করো। আমি তোমাদের প্রশ্নের উত্তর দেব।’

তিনি বলেন, বিনা কারণে হৈচৈ করে অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করা যাবে না। এভাবে একটি রাষ্ট্রকে এগিয়ে নেওয়া সম্ভব নয়।

শিক্ষামন্ত্রী আরও বলেন, ‘অতি মাত্রায় রাজনীতি শুরু হয়েছে। যারা একটি সরকারের ছয় মাস বয়স না হতেই মিথ্যা অজুহাত দিয়ে রাজনীতি করে, তারা মূলত এই দেশের উন্নতি চায় না, তারা মূলত অধঃপতন চায়। অতএব তাদের নেতৃত্ব জনগণ কখনো মেনে নেবে না।’

এসএসসি পরীক্ষার ফলাফল প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, শূন্য পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ধীরে ধীরে ব্যবস্থা নেওয়া হবে। সরকারের অর্থে পরিচালিত প্রতিষ্ঠানগুলো প্রত্যাশা অনুযায়ী ভালো ফল করছে না কেন, সেটিও খতিয়ে দেখা হবে।

সেমিনারে প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর বলেন, মানবিক রাষ্ট্র গঠনে সরকার কাজ করছে। ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য নিয়েও সরকার কাজ করছে।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড কর্মসূচি দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখবে। এ কর্মসূচির মাধ্যমে দারিদ্র্যের হার ৫ শতাংশ কমানোর লক্ষ্য রয়েছে বলে জানান তিনি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page