1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ট্রাম্প: ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালো’ চলছে, পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না তেহরান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে চলমান আলোচনা ‘খুব ভালো’ভাবে এগোচ্ছে। একই সঙ্গে তিনি পুনর্ব্যক্ত করেছেন, ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

বুধবার (১ জুলাই) ওয়াশিংটন ডিসির অদূরে জয়েন্ট বেস অ্যান্ড্রিউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, তেহরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকগুলো অত্যন্ত ইতিবাচক হয়েছে।

তিনি বলেন, “ইরান ইতোমধ্যে দীর্ঘ পথ অতিক্রম করেছে।”

তবে ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক চাপের প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, “গত সপ্তাহে আমরা তাদের ওপর খুব জোরালো আঘাত হেনেছিলাম,” যা দেশটির বিরুদ্ধে নেওয়া সামরিক বা অর্থনৈতিক পদক্ষেপের ইঙ্গিত বহন করে।

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে ট্রাম্প বলেন, “ইরানের পরমাণুমুক্তকরণের বিষয়টি খুবই সাধারণ। ইরান কোনোভাবেই পারমাণবিক অস্ত্র নিজের কাছে রাখতে পারবে না।”

এর আগে ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে সম্ভাব্য নতুন সামরিক সংঘাতে জড়ানোর বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা হলেও এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page