1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
২৩ দিনেই ১৩৪ কোটি, কোন সিনেমা জানেন? ধামরাইয়ে বংশী নদী থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার এশার পর ঘুম, ফজরে এসে দেখলেন মসজিদ নেই শাহজালালে স্বর্ণ চোরাচালান: বাহক ধরা পড়লেও ধরাছোঁয়ার বাইরে মূল হোতারা দাতা সংস্থাগুলোর নজরে বাংলাদেশ, ছাড়াচ্ছে বৈদেশিক ঋণের প্রতিশ্রুতি ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখা যাবে টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে ড্রোন হামলায় সৌদির গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন বন্ধ নিবন্ধন পেল ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ জিয়াউর রহমানকে গুলি করেছিলেন লে. কর্নেল মতিউর রহমান: মোজাফফর মীরসরাইয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

নিবন্ধন পেল ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশের শীর্ষস্থানীয় মূলধারার গণমাধ্যমগুলোর অনলাইন ও ডিজিটাল বিভাগের প্রধানদের পেশাজীবী সংগঠন ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ আনুষ্ঠানিকভাবে নিবন্ধন পেয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পনিজ অ্যান্ড ফার্মস (আরজেএসসি) থেকে সোসাইটিজ রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৮৬০-এর আওতায় সংগঠনটির নিবন্ধন সম্পন্ন হয়। নিবন্ধন নম্বর এস-১৫৩৪৩/২০২৬

আইনি প্রক্রিয়ার অংশ হিসেবে সংগঠনটির নিবন্ধন ‘অনলাইন এডিটরস সোসাইটি’ নামে করা হলেও অনুমোদিত নথির বিশেষ বিধান অনুযায়ী, এটি ‘অনলাইন এডিটরস অ্যালায়েন্স’ নামেই কার্যক্রম পরিচালনা করবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, এই নিবন্ধনের ফলে দেশের ডিজিটাল গণমাধ্যমের পেশাজীবীদের পেশাগত মানোন্নয়ন, অধিকার ও মর্যাদা সুরক্ষা এবং সাইবার সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় সংগঠনটির কার্যক্রম আরও সুসংগঠিত হবে।

অনলাইন এডিটরস অ্যালায়েন্সের সভাপতি হাসান শরীফ বলেন, “এই নিবন্ধন আমাদের পেশাজীবী সংগঠনের প্রাতিষ্ঠানিক পথচলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা ডিজিটাল সাংবাদিকতার মানোন্নয়ন এবং পেশাগত অধিকার ও মর্যাদা সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে চাই।”

সংগঠনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান সোহেল বলেন, “নিবন্ধনের মাধ্যমে অনলাইন এডিটরস অ্যালায়েন্স আরও সুসংগঠিত ও কার্যকরভাবে দায়িত্ব পালনের সুযোগ পেল। দেশের ডিজিটাল সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলা এবং পেশাজীবীদের স্বার্থে সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে বলে আমরা প্রত্যাশা করি।”

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page