1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষঃ

বিরতিতে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে পিছিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬

ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে গেছে বাংলাদেশ। ম্যাচের ৩৬তম মিনিটে গোল হজম করে জামাল ভূঁইয়ার দল।

মালয়েশিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে ৩-০ গোলে হারের পর জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে বাংলাদেশ। এ ম্যাচের একাদশে চারটি পরিবর্তন আনেন কোচ থমাস ডুলি। একাদশে জায়গা পান জামাল ভূঁইয়া, জিদান ইউসুফ, সুকি ও মোরসালিন। বাদ পড়েন সোহেল রানা, ফারহান আলি ওয়াহিদ, শাকিল আহাদ তপু ও ফাহমিদুল ইসলাম।

পরিবর্তিত একাদশ নিয়ে শুরুতে গোছানো ফুটবল খেলেছে বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে সুকি ও রাকিব কয়েকবার আক্রমণে উঠলেও সেগুলো থেকে কার্যকর সুযোগ তৈরি করতে পারেনি দলটি। প্রথমার্ধে বাংলাদেশের কোনো শটই সিঙ্গাপুরের গোলমুখে রাখতে পারেনি।

অন্যদিকে সময় গড়ানোর সঙ্গে আক্রমণের গতি বাড়ায় সিঙ্গাপুর। প্রথমার্ধে বাংলাদেশের গোলমুখে পাঁচটি শট নেয় স্বাগতিকরা, যার চারটি ছিল লক্ষ্যে।

৩৬তম মিনিটে বামপ্রান্ত দিয়ে আক্রমণে ওঠে সিঙ্গাপুর। আব্দুল্লাহ নুরের ক্রস থেকে বল নিয়ন্ত্রণে নিয়ে শট নেন স্টেয়ার্ট। তাঁর শট জালে জড়ালে ১-০ গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ বলটি ঠেকাতে পারেননি।

এরপর আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় সিঙ্গাপুর।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page