1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

এইচএসসি পরীক্ষায় মোবাইল ফোন ব্যবহার, পাংশায় তিন পরীক্ষার্থী বহিষ্কার

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: সোমবার, ৬ জুলাই, ২০২৬

রাজবাড়ীর পাংশা মহিলা কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় অসাধু উপায় অবলম্বনের অভিযোগে তিন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) অনুষ্ঠিত ইংরেজি প্রথমপত্র পরীক্ষার সময় মোবাইল ফোন ব্যবহার করে অনিয়মের অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের হাতেনাতে আটক করেন। পরে পরীক্ষার বিধিমালা অনুযায়ী তিনজনকেই বহিষ্কার করা হয়।

সোমবার সারা দেশে একযোগে এইচএসসি ও সমমানের ইংরেজি প্রথমপত্র পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ সময় পাংশা সরকারি কলেজের তিন পরীক্ষার্থী পাংশা মহিলা কলেজ কেন্দ্র থেকে পরীক্ষায় অংশ নিচ্ছিলেন।

পাংশা মহিলা কলেজ কেন্দ্রের সচিব ও অধ্যক্ষ এ বি এম ওয়াহিদুজ্জামান ডাবলু বিষয়টি নিশ্চিত করে জানান, পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহার করে অসাধু উপায় অবলম্বনের সময় ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট তাদের শনাক্ত করেন। পরে নিয়ম অনুযায়ী ওই তিন পরীক্ষার্থীকে পরীক্ষা থেকে বহিষ্কার করা হয়।

তিনি বলেন, পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করতে কেন্দ্রে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page