1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বিশ্বকাপের শেষ ষোলোর সূচি চূড়ান্ত, আজ মাঠে নামছে কানাডা-মরক্কো

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের পর শেষ হয়েছে রাউন্ড অব ৩২-এর লড়াই। এখন চূড়ান্ত হয়েছে শেষ ষোলোর লাইনআপ ও ম্যাচসূচি। আর্জেন্টিনা, ব্রাজিল, ফ্রান্স ও ইংল্যান্ডের মতো শিরোপাপ্রত্যাশী দলগুলো জায়গা করে নিয়েছে নকআউটের পরবর্তী ধাপে।

তবে রাউন্ড অব ৩২-এ বেশ কয়েকটি অঘটনও দেখা গেছে। টাইব্রেকারে জার্মানিকে বিদায় করে ইতিহাস গড়েছে প্যারাগুয়ে। অন্যদিকে মরক্কোর কাছে হেরে বিদায় নিয়েছে নেদারল্যান্ডস। এছাড়া অস্ট্রেলিয়াকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের শেষ ষোলোর টিকিট নিশ্চিত করেছে মিশর।

শেষ ষোলোর লড়াই শুরু হবে আজ (শনিবার)। উদ্বোধনী ম্যাচে রাত ১১টায় হিউস্টন স্টেডিয়ামে মুখোমুখি হবে কানাডা ও মরক্কো। আর শেষ ম্যাচে ৮ জুলাই ভ্যাঙ্কুভারের বিসি প্লেস স্টেডিয়ামে মুখোমুখি হবে সুইজারল্যান্ড ও কলম্বিয়া।

শেষ ষোলোর পূর্ণ সূচি (বাংলাদেশ সময়)

তারিখ ম্যাচ ভেন্যু সময়
৪ জুলাই কানাডা বনাম মরক্কো হিউস্টন স্টেডিয়াম রাত ১১:০০
৫ জুলাই প্যারাগুয়ে বনাম ফ্রান্স ফিলাডেলফিয়া স্টেডিয়াম রাত ৩:০০
৬ জুলাই ব্রাজিল বনাম নরওয়ে নিউইয়র্ক রাত ২:০০
৬ জুলাই মেক্সিকো বনাম ইংল্যান্ড মেক্সিকো সিটি স্টেডিয়াম সকাল ৬:০০
৭ জুলাই পর্তুগাল বনাম স্পেন ডালাস স্টেডিয়াম রাত ১:০০
৭ জুলাই যুক্তরাষ্ট্র বনাম বেলজিয়াম সিয়াটল স্টেডিয়াম সকাল ৬:০০
৭ জুলাই আর্জেন্টিনা বনাম মিশর আটলান্টা স্টেডিয়াম রাত ১০:০০
৮ জুলাই সুইজারল্যান্ড বনাম কলম্বিয়া বিসি প্লেস, ভ্যাঙ্কুভার রাত ২:০০

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page