1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৪:২৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে ইন্ডিপেন্ডেন্ট টিভি ভবন ঘেরাও অশালীন মন্তব্যের অভিযোগে আইনি জটিলতায় হানি সিং চুয়েটের ভিসি নিয়োগে রাজনৈতিক আনুগত্য, নাকি যোগ্যতা—প্রশ্ন আসিফ মাহমুদের বেক্সিমকোর আরও দুই কোম্পানির পর্ষদ থেকে বাদ সালমান এফ রহমান ভোটার তালিকা সংশোধন ইস্যুতে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ, আটক রাহুল-প্রিয়াঙ্কা বিমানের বহরে যুক্ত হচ্ছে এয়ারবাস, ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি রসায়নে ২০২৬ সালের নোবেল পেলেন হেনরি কাগান ও কেনসো সোয়াই ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্টে নতুন নিয়ম, প্রতারণা নিয়ে সতর্কতা রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল ২০২৬ বাস্তবায়নের উদ্যোগ সেপ্টেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে ৮.৩৪ শতাংশ

অশালীন মন্তব্যের অভিযোগে আইনি জটিলতায় হানি সিং

বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

বিতর্ক যেন বলিউডের জনপ্রিয় র‍্যাপার হানি সিংয়ের জীবনের নিত্যসঙ্গী। নানা মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় আসা এই তারকা এবার বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন। চলতি বছরের শুরুতে একটি কনসার্টে অশালীন মন্তব্য করার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করেছে মহারাষ্ট্র সাইবার সেল।

মামলার তদন্তের অংশ হিসেবে জিজ্ঞাসাবাদের জন্য হানি সিংকে হাজির হওয়ার সমন পাঠানো হয়েছিল। তবে নির্ধারিত সময়ে হাজির না হয়ে তিনি প্রতিনিধির মাধ্যমে আরও সময় চেয়ে আবেদন করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর মহারাষ্ট্র সাইবার সেলে হাজির হয়ে বক্তব্য দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হানি সিংকে। তবে তিনি নিজে হাজির না হয়ে তার প্রতিনিধির মাধ্যমে অতিরিক্ত সময় চেয়েছেন। ফলে নির্ধারিত সময়ে তার জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

ঘটনার সূত্রপাত চলতি বছরের জানুয়ারিতে। দিল্লিতে একটি কনসার্টে পারফর্ম করার সময় তীব্র শীতের প্রসঙ্গ তুলে শ্রোতাদের উদ্দেশে অশালীন মন্তব্য করেন হানি সিং। একপর্যায়ে তিনি গাড়িতে যৌন সম্পর্ক স্থাপনের পরামর্শ দেন এবং শ্রোতাদের কনডম ব্যবহারের কথাও বলেন বলে অভিযোগ ওঠে।

কনসার্টের ওই বক্তব্যের ভিডিও পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এরপর হানি সিংয়ের মন্তব্য নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। বিষয়টি মহারাষ্ট্র সাইবার সেলের নজরেও আসে এবং তার বিরুদ্ধে মামলা করা হয়।

পরবর্তীতে নিজের মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন হানি সিং। তবে এর পরও আইনি প্রক্রিয়া থেকে রেহাই পাননি তিনি।

এখন মামলার তদন্তের অংশ হিসেবে তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় মহারাষ্ট্র সাইবার সেল। অতিরিক্ত সময় চেয়ে করা আবেদনের পরিপ্রেক্ষিতে পরবর্তী সময়ে তাকে আবারও হাজির হওয়ার নির্দেশ দেওয়া হতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page