1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
১ নভেম্বরই পালিত হবে জাতীয় যুব দিবস, সিদ্ধান্ত মন্ত্রিসভার রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম হচ্ছেন নতুন নৌবাহিনী প্রধান যাত্রাবাড়ীতে স্কুলের টয়লেটে অচেতন শিক্ষার্থীকে উদ্ধার করল ফায়ার সার্ভিস বিনিয়োগে গতি আনতে ‘ইনভেস্ট বাংলাদেশ’ গঠন, সংসদে বিল পাস লোহিত সাগরের নৌপথ বন্ধে হুথিদের নির্দেশ দিয়েছে ইরান: রয়টার্স সরকারি কর্মকর্তাদের গাড়ি রক্ষণাবেক্ষণ ভাতা কমানোর সিদ্ধান্ত থেকে সরে এলো সরকার শেখ হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: শামা ওবায়েদ ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সমস্যা সমাধানে আশ্বাস রথযাত্রার অনুষ্ঠানে হঠাৎ অসুস্থ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল নরসিংদীর রায়পুরায় খালে গোসল করতে নেমে চার মাদ্রাসাছাত্রীর মৃত্যু

মহাখালী থেকে পূর্বাচল ডিপোতে বাস স্থানান্তর শুরু, ফুলবাড়িয়ায় আর ঢুকবে না আন্তঃজেলা বাস

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

রাজধানীর যানজট কমানো এবং গণপরিবহন ব্যবস্থাপনা আরও কার্যকর করতে মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের নবনির্মিত অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তর কার্যক্রম শুরু হয়েছে। প্রথম ধাপে ২০টি বাস নতুন ডিপোতে স্থানান্তর করা হয়েছে।

এদিকে, বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে ফুলবাড়িয়া বাস টার্মিনালে বিআরটিসিসহ কোনো আন্তঃজেলা বাস প্রবেশ করবে না বলে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির অতিরিক্ত মহাসচিব এ এস এম আহম্মেদ খোকন।

তিনি জানান, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আন্তঃজেলা বাসগুলো সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে চলাচল করবে।

বাস স্থানান্তর কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য মো. শামছুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মহাখালী বাস টার্মিনাল থেকে পূর্বাচলের অস্থায়ী ডিপোতে বাস স্থানান্তরের ফলে রাজধানীর অন্যতম ব্যস্ত এই এলাকায় যানজট কমবে, যাত্রীসেবার মান উন্নত হবে এবং সড়ক ব্যবস্থাপনা আরও কার্যকর হবে।

তাদের মতে, এ উদ্যোগ নগরবাসীর চলাচলকে আরও স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে বাস স্থানান্তর কার্যক্রমের সূচনা করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়নে পরিবহন সংশ্লিষ্ট সকল পক্ষের সহযোগিতা কামনা করেছে।

জানা গেছে, বুধবার উদ্বোধনের দিনই প্রথম ধাপে মহাখালী বাস টার্মিনাল থেকে ২০টি বাস পূর্বাচলের অস্থায়ী ডিপোতে স্থানান্তর করা হয়েছে। পর্যায়ক্রমে আরও বাস সেখানে স্থানান্তরের পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page