1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

বিশ্বকাপজয়ী স্পেনের তিন তারকা, মেসি-এমবাপ্পে-হালান্ডসহ ফিফার টুর্নামেন্ট সেরা একাদশ ঘোষণা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জয়ের পর টুর্নামেন্টের সেরা পারফরমারদের নিয়ে ‘টিম অব দ্য টুর্নামেন্ট’ ঘোষণা করেছে ফিফা। ৪-৩-৩ ফরমেশনে সাজানো এই একাদশে স্থান পেয়েছেন সাতটি ভিন্ন দেশের ১১ জন ফুটবলার। এর মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের সর্বোচ্চ তিনজন খেলোয়াড় জায়গা করে নিয়েছেন।

স্পেনের হয়ে রক্ষণভাগে আছেন মার্ক কুকুরেয়া ও পেদ্রো পেরো। মাঝমাঠে জায়গা পেয়েছেন রদ্রি, যিনি পুরো আসরে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতেছেন।

রানার্সআপ আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করছেন অধিনায়ক লিওনেল মেসি ও ডিফেন্ডার লিসান্দ্রো মার্তিনেজ। আর সেমিফাইনালিস্ট ফ্রান্স থেকে একাদশে জায়গা পেয়েছেন তিনজন—কিলিয়ান এমবাপ্পে, মাইকেল ওলিসে এবং দায়ো উপামেকানো।

ইংল্যান্ডের জুড বেলিংহ্যামও জায়গা পেয়েছেন মাঝমাঠে। পুরো টুর্নামেন্টে ধারাবাহিক পারফরম্যান্সের পাশাপাশি মিডফিল্ডার হয়েও ৭ গোল করে নজর কাড়েন তিনি।

স্ট্রাইকার হিসেবে নির্বাচিত হয়েছেন নরওয়ের আর্লিং হালান্ড, যিনি গোলের পর গোল করে এবারের বিশ্বকাপের অন্যতম সেরা পারফরমার ছিলেন।

গোলবারের নিচে জায়গা পেয়েছেন কেপ ভার্দের অভিজ্ঞ গোলরক্ষক ভোজিনহা। ৪০ বছর বয়সী এই গোলরক্ষক স্পেন, উরুগুয়ে, সৌদি আরব ও আর্জেন্টিনার বিপক্ষে দুর্দান্ত সব সেভ করে কেপ ভার্দের ঐতিহাসিক বিশ্বকাপ অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।

ফিফার ২০২৬ বিশ্বকাপের টিম অব দ্য টুর্নামেন্ট:

গোলরক্ষক:

  • ভোজিনহা (কেপ ভার্দে)

ডিফেন্ডার:

  • পেদ্রো পেরো (স্পেন)
  • দায়ো উপামেকানো (ফ্রান্স)
  • লিসান্দ্রো মার্তিনেজ (আর্জেন্টিনা)
  • মার্ক কুকুরেয়া (স্পেন)

মিডফিল্ডার:

  • রদ্রি (স্পেন)
  • জুড বেলিংহ্যাম (ইংল্যান্ড)
  • মাইকেল ওলিসে (ফ্রান্স)

ফরোয়ার্ড:

  • লিওনেল মেসি (আর্জেন্টিনা)
  • আর্লিং হালান্ড (নরওয়ে)
  • কিলিয়ান এমবাপ্পে (ফ্রান্স)

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page