1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

বংশালে সেলুনে এসি বিস্ফোরণ, দগ্ধ ১০ জন; ৯ জন হাসপাতালে ভর্তি

এম আর রোমেল, বিশেষ প্রতিনিধি
  • প্রকাশিত: বুধবার, ১৫ জুলাই, ২০২৬

রাজধানীর বংশাল এলাকায় একটি সেলুনে এয়ার কন্ডিশনার (এসি) বিস্ফোরণে অন্তত ১০ জন দগ্ধ হয়েছেন। বুধবার (১৫ জুলাই) সকালে আলু বাজার এলাকার একটি সেলুনে এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন— মো. ফারুক, রিংকু, রনি, জসিম, রফিক, সামশেদ, পাপ্পু, সাকিব, আরমান ও রাজু।

ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যান। বর্তমানে তাদের মধ্যে নয়জন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বার্ন ইনস্টিটিউট সূত্রে জানা গেছে, সকালে সেলুনে কাজ চলাকালে হঠাৎ বিকট শব্দে এসি বিস্ফোরিত হয়। এরপর মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে সেলুনে থাকা কর্মী ও গ্রাহকরা দগ্ধ হন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তিনি জানান, ফারুকের শরীরের ৫০ শতাংশ, রিংকুর ২১ শতাংশ, রাজু ও পাপ্পুর ১৮ শতাংশ করে, সামশেদের ১৫ শতাংশ, আরমানের ১৫ শতাংশ, রফিকের ১২ শতাংশ, রনির ১০ শতাংশ, জসিমের ৮ শতাংশ এবং সাকিবের ১ শতাংশ দগ্ধ হয়েছে।

তিনি আরও জানান, প্রাথমিক চিকিৎসা শেষে সাকিবকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। অন্য নয়জন ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page