1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
শিক্ষকদের প্রশিক্ষণ ও সম্মানি বাড়ানো হবে, ১ কোটি ২০ লাখ শিক্ষার্থী পাবে স্কুল ড্রেস ও ব্যাগ: প্রধানমন্ত্রী এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন ট্রাম্পের হুঁশিয়ারি: ‘আজ রাতেই ইরানে কঠোর সামরিক হামলা’ ব্যয় নিয়ন্ত্রণে সরকারি যানবাহন কেনা ও বিদেশ সফরে নিষেধাজ্ঞা অনার্স পর্যন্ত মেয়েদের বিনামূল্যে শিক্ষা দিতে চায় সরকার: প্রধানমন্ত্রী উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাদ্রাসার ৮ শিশুশিক্ষার্থীর মৃত্যু, উদ্ধার ১৩ পাকিস্তানে বাঘ-সিংহ পোষার প্রবণতা, কড়াকড়িতে সরকারের অভিযান নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের অভিযোগ জামায়াত আমিরের পাকিস্তানে নিরাপত্তা বাহিনী ও সশস্ত্র গোষ্ঠীর সংঘর্ষে নিহত ৩০ উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: মাদ্রাসার ওপর মাটি চাপা, নিহত অন্তত ৫ শিক্ষার্থী

এফবিআইয়ের তদন্তের মুখে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ৮ জুলাই, ২০২৬

বিশ্বকাপ চলাকালেই বড় ধরনের আইনি তদন্তের মুখে পড়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)। আর্থিক লেনদেনে জালিয়াতি, কর ফাঁকি এবং অর্থপাচারের অভিযোগে সংস্থাটির বাণিজ্যিক কার্যক্রম নিয়ে প্রাথমিক তদন্ত শুরু করেছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই।

বুধবার (৮ জুলাই) আর্জেন্টিনার সংবাদমাধ্যম লা নাসিওন-এর বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ফক্স স্পোর্টস মেক্সিকো

প্রতিবেদন অনুযায়ী, ক্লদিও তাপিয়ার নেতৃত্বাধীন এএফএর বিরুদ্ধে অর্থপাচারের অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থার মাধ্যমে সংস্থাটির কয়েক কোটি ডলারের লেনদেনে দেশটির আইন লঙ্ঘনের কোনো ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে এফবিআই।

এ তদন্তে ওয়াশিংটন ডিসি ও মায়ামির ফেডারেল প্রসিকিউটরদের সঙ্গে যৌথভাবে কাজ করছে সংস্থাটি। তদন্তকারীরা এএফএর আন্তর্জাতিক স্পন্সরশিপ ও বাণিজ্যিক আয় থেকে প্রাপ্ত কয়েকশ’ মিলিয়ন ডলার কীভাবে যুক্তরাষ্ট্রের ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে স্থানান্তর করা হয়েছে, তা পর্যালোচনা করছেন।

তদন্তে বিশেষভাবে আলোচনায় রয়েছে ফ্লোরিডাভিত্তিক প্রতিষ্ঠান ট্যুরপ্রোডএন্টার এলএলসি, যা বিদেশে এএফএর বিপণন আয় ও আর্থিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিল।

লা নাসিওন-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, গোপন ব্যাংকিং নথি পর্যালোচনায় দেখা গেছে, এএফএর অন্তত ৪ কোটি ২০ লাখ মার্কিন ডলার ফ্লোরিডার একাধিক শেল কোম্পানির মাধ্যমে স্থানান্তর করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর কোনো কর্মচারী নেই এবং উল্লেখযোগ্য বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার প্রমাণও পাওয়া যায়নি। তবে এ বিষয়ে এখনো এএফএ বা এফবিআইয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য প্রকাশ করা হয়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page