1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ অপরাহ্ন

এমবাপে-দেম্বেলের গোলে মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

ফিফা বিশ্বকাপে মরক্কোকে ২-০ গোলে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ফ্রান্স। পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে আধিপত্য দেখালেও দীর্ঘ সময় মরক্কোর দৃঢ় রক্ষণভাগের কারণে গোলের দেখা পাচ্ছিল না ফরাসিরা। শেষ পর্যন্ত দ্বিতীয়ার্ধে মাত্র ছয় মিনিটের ব্যবধানে দুটি গোল করে জয় নিশ্চিত করে দিদিয়ের দেশমের শিষ্যরা।

এই জয়ে শেষ চারে উঠেছে কিলিয়ান এমবাপের দল। অন্যদিকে কোয়ার্টার ফাইনাল থেকেই শেষ হয়েছে মরক্কোর বিশ্বকাপ অভিযান।

বোস্টনের স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ফ্রান্স। ২৫তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পায় তারা। পেনাল্টি বক্সে এমবাপেকে ফাউল করলে স্পট-কিকের সিদ্ধান্ত দেন রেফারি। তবে এমবাপের নেওয়া শট সহজেই ঠেকিয়ে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বুনু।

এর কিছুক্ষণ পর লুকা দিনের দূরপাল্লার শট ক্রসবারে লেগে ফিরে আসে। একের পর এক আক্রমণ সামলেও প্রথমার্ধে গোল হজম এড়াতে সক্ষম হয় মরক্কো।

দ্বিতীয়ার্ধে এসে অবশেষে কাঙ্ক্ষিত গোল পায় ফ্রান্স। ম্যাচের ৬০তম মিনিটে দূরপাল্লার দুর্দান্ত শটে জালের দেখা পান কিলিয়ান এমবাপে। মাত্র ছয় মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন উসমান দেম্বেলে।

দ্বিতীয় গোলটির আক্রমণ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এমবাপে। তার গতিময় দৌড়ে মরক্কোর দুই ডিফেন্ডার অবস্থান পরিবর্তন করতে বাধ্য হন। এতে বক্সের বাইরে ফাঁকা জায়গা পান দেম্বেলে। সুযোগ কাজে লাগিয়ে নিচু ও বাঁকানো শটে বল জালে পাঠান তিনি। গোলরক্ষক বুনু বল স্পর্শ করলেও তা ঠেকাতে পারেননি।

বাকি সময়েও ম্যাচের নিয়ন্ত্রণ ধরে রাখে ফ্রান্স। শেষ পর্যন্ত ২-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে তারা এবং নিশ্চিত করে বিশ্বকাপের সেমিফাইনালের টিকিট।

সেমিফাইনালে আগামী মঙ্গলবার ডালাসে ফ্রান্সের প্রতিপক্ষ হবে স্পেন ও বেলজিয়ামের মধ্যকার কোয়ার্টার ফাইনালের বিজয়ী।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page