1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনাম :
সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ পাস, বাড়লো করমুক্ত আয়ের সীমা ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫, আটক ২ আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সরকার এআইনির্ভর পুনর্গঠনে বিএটির বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন সাড়ে ৫ হাজার কর্মী হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, সাড়ে ৩ মাসে প্রাণ গেল ৭১৬ জনের শিক্ষা সংস্কারে পাঁচ খাতে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ ব্যাংক হিসাব খুলতে টিআইএন বাধ্যতামূলক নয়, প্রত্যাহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর তিস্তা–পদ্মা ব্যারেজ নির্মাণে সরকারের মেগা পরিকল্পনা, ২০ হাজার কিলোমিটার খাল পুনর্খননের ঘোষণা ৩০ জুন পর্যন্ত ওয়ার্ক পারমিট নবায়নের সুযোগ, ১ জুলাই থেকে কঠোর ব্যবস্থা সৌদিতে

জার্মানিতে বন্দুক হামলায় নিহত ৫, আটক ২

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

জার্মানির উত্তরাঞ্চলের স্টাডে শহরে ভয়াবহ বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। হামলার পর দুইজনকে আটক করেছে পুলিশ। তাদের মধ্যে একজনকে প্রধান সন্দেহভাজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।

সোমবার (২৯ জুন) সংঘটিত এ হামলার পর ঘটনাস্থলে বিপুলসংখ্যক পুলিশ ও জরুরি সেবাকর্মী মোতায়েন করা হয়। পুলিশ জানিয়েছে, বর্তমানে সাধারণ মানুষের জন্য আর কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। তবে তদন্তের স্বার্থে স্থানীয়দের ঘটনাস্থল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের বয়স বা হামলার উদ্দেশ্য সম্পর্কে এখনো কোনো তথ্য প্রকাশ করেনি পুলিশ। আহতের সঠিক সংখ্যাও নিশ্চিত করা হয়নি।

অন্যদিকে বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, হামবুর্গের পশ্চিমে অবস্থিত প্রায় ৫০ হাজার জনসংখ্যার স্টাডে শহরে এ হামলার ঘটনা ঘটে। পুলিশের এক মুখপাত্র জানান, হামলার কারণ এখনো জানা যায়নি। আটক দ্বিতীয় ব্যক্তির ভূমিকা নিয়েও তদন্ত চলছে। তবে এ ঘটনায় আর কোনো সন্দেহভাজন পলাতক নেই বলে নিশ্চিত করেছে পুলিশ।

পুলিশ আরও জানিয়েছে, নিহত পাঁচজনই প্রাপ্তবয়স্ক।

স্থানীয় কয়েকটি গণমাধ্যম দাবি করেছিল, শহরের কেন্দ্রস্থলে একটি যুবকেন্দ্রের কাছে হামলাটি সংঘটিত হয়েছে। তবে পুলিশের মুখপাত্র এ তথ্য অস্বীকার করেছেন এবং ঘটনার সুনির্দিষ্ট স্থান সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি।

হামলার প্রকৃত কারণ, হামলাকারীর উদ্দেশ্য এবং আহতদের অবস্থা জানতে তদন্ত অব্যাহত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page