1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

শেষ ২২ মিনিটে দুঃস্বপ্ন, উজবেকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল ডিআর কঙ্গো

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

আটলান্টা স্টেডিয়ামে রোমাঞ্চকর এক লড়াইয়ে দুর্দান্ত প্রত্যাবর্তনের গল্প লিখেছে ডিআর কঙ্গো। ম্যাচের প্রথম ৬৮ মিনিট পিছিয়ে থেকেও শেষ ২২ মিনিটে তিন গোল করে ৩-১ ব্যবধানে উজবেকিস্তানকে হারিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে আফ্রিকার দলটি।

অন্যদিকে, নিজেদের প্রথম বিশ্বকাপ খেলতে এসে শুরুতে এগিয়ে গিয়ে ইতিহাস গড়া উজবেকিস্তানের স্বপ্ন শেষ পর্যন্ত ভেঙে যায় শেষ মুহূর্তের নাটকীয় পতনে।

ম্যাচের ১০ মিনিটেই এলদর শোমুরোদভের দুর্দান্ত গোলে এগিয়ে যায় উজবেকিস্তান। এটি ছিল বিশ্বকাপের ইতিহাসে দলটির প্রথম গোল এবং প্রথমবার কোনো ম্যাচে লিড নেওয়ার কৃতিত্ব। প্রথমার্ধের বাকি সময়ে ডিআর কঙ্গো কয়েকটি সুযোগ তৈরি করলেও সমতায় ফিরতে পারেনি। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় উজবেকিস্তান।

দ্বিতীয়ার্ধে আক্রমণের তীব্রতা বাড়ায় ডিআর কঙ্গো। অবশেষে ৬৮ মিনিটে ম্যাচে ফেরে তারা। উজবেকিস্তানের আবদুকোদির খুসানভ বক্সের ভেতরে ফাউল করলে পেনাল্টি পায় কঙ্গো। স্পট কিক থেকে কোনো ভুল করেননি ইয়োয়ান উইসা। তার গোলে সমতায় ফেরে আফ্রিকার প্রতিনিধিরা।

সমতার মাত্র ১০ মিনিট পরই ম্যাচের মোড় ঘুরে যায়। ৭৮ মিনিটে এলিয়ার আক্রমণ থেকে ডিফ্লেক্টেড বল পেয়ে ফিস্তন মায়েলে কাছ থেকে জালে পাঠিয়ে ডিআর কঙ্গোকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন।

ইনজুরি সময়ের প্রথম মিনিটে নিজের দ্বিতীয় গোল করে জয়ের সিলমোহর দেন উইসা। এলিয়ার পাস থেকে বল পেয়ে নিচু শটে উজবেকিস্তানের জালে বল জড়িয়ে ৩-১ ব্যবধানে দলের ঐতিহাসিক জয় নিশ্চিত করেন তিনি।

এই জয়ে ১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে অংশ নেওয়া ডিআর কঙ্গো প্রথমবারের মতো নকআউট পর্বে উঠল। শেষ ৩২-এ তাদের প্রতিপক্ষ হবে ইংল্যান্ড।

অন্যদিকে, প্রথমবার বিশ্বকাপে খেলতে এসে গোল করা ও লিড নেওয়ার স্মরণীয় মুহূর্ত উপহার দিলেও শেষ ২২ মিনিটে তিন গোল হজম করে হতাশাজনক বিদায় নিতে হলো উজবেকিস্তানকে।

গ্রুপ ‘কে’ থেকে নকআউট পর্বে জায়গা করে নিয়েছে কলম্বিয়া, পর্তুগাল ও ডিআর কঙ্গো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page