1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন

জমজমাট ‘কসমেটিকা ঢাকা ২০২৬’

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) দ্বিতীয় দিনেও জমজমাট ছিল প্রসাধনী শিল্পের আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ছুটির দিনে প্রদর্শনী শুরুর আগেই আইসিসিবি প্রাঙ্গণে দর্শনার্থীদের উপস্থিতি শুরু হয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে প্রদর্শনীস্থলে মানুষের ভিড়ও বাড়তে থাকে। এর আগে বৃহস্পতিবার প্রদর্শনীর প্রথম দিনেও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

প্রদর্শনীতে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের পণ্য দেখতে এবং নতুন পণ্য ও সেবা সম্পর্কে জানতে বিপুলসংখ্যক দর্শনার্থী অংশ নেন। স্কিনকেয়ার, প্রসাধনী, সুগন্ধি, চুলের যত্ন ও ব্যক্তিগত পরিচর্যার সামগ্রীসহ সৌন্দর্য ও পরিচর্যা খাতের বিভিন্ন পণ্য নিয়ে স্টল সাজিয়েছে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো।

শুধু পণ্য প্রদর্শনের মধ্যেই সীমাবদ্ধ নয় এবারের আয়োজন। দর্শনার্থীদের জন্য বিভিন্ন ব্র্যান্ডের পণ্য ও সেবা সম্পর্কে সরাসরি জানার সুযোগের পাশাপাশি লাইভ ডেমো, বিউটি কনসালটেশন ও ব্যবসায়িক নেটওয়ার্কিংয়ের মতো কার্যক্রমও রাখা হয়েছে।

আয়োজক স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের সিইও এস এম ফয়সাল মুনিম বলেন, ‘দ্বিতীয়বারের মতো কসমেটিকা ঢাকা আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। প্রথম দিনের মতো দ্বিতীয় দিনেও দেশি-বিদেশি অংশগ্রহণকারী, দর্শনার্থী ও ব্যবসায়ীদের কাছ থেকে ভালো সাড়া পাচ্ছি।’

তিনি বলেন, ‘আমরা চাই, কসমেটিকা ঢাকা শুধু পণ্য প্রদর্শনের আয়োজন না হয়ে এ খাতের উদ্যোক্তা, ব্র্যান্ড ও ব্যবসায়ীদের মধ্যে কার্যকর সংযোগ তৈরির একটি প্ল্যাটফর্ম হয়ে উঠুক।’

প্রদর্শনীর দ্বিতীয় দিনে ‘ইন্ডাস্ট্রি টক: দ্য ফিউচার অব বিউটি ইন বাংলাদেশ’ শীর্ষক একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। স্কোয়াডমাইন্ড গ্লোবাল লিমিটেডের সিইও এস এম ফয়সাল মুনিমের সঞ্চালনায় আলোচনায় সৌন্দর্য ও প্রসাধনী খাতের দেশি-বিদেশি প্রতিনিধিরা অংশ নেন।

আলোচনায় বাংলাদেশের সৌন্দর্য ও প্রসাধনী শিল্পের বর্তমান পরিস্থিতি, সম্ভাবনা এবং ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন বিষয় উঠে আসে। পাশাপাশি দেশের বিউটি ও কসমেটিকস শিল্পের উদ্যোক্তা, ব্র্যান্ড ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে যোগাযোগ ও মতবিনিময়ের সুযোগ তৈরি হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page