1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনায় ভারত, জানাল দিল্লি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য বাংলাদেশের অনুরোধ বর্তমানে পর্যালোচনা করছে ভারত। এ বিষয়ে সংশ্লিষ্ট সব আইনি ও বিচারিক দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

শুক্রবার (১৭ জুলাই) দিল্লিতে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল।

ব্রিফিংয়ে এক সাংবাদিক জানতে চান, শেখ হাসিনা ও অন্য অভিযুক্তদের প্রত্যর্পণের বিষয়ে বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে। এ নিয়ে দুই দেশের মধ্যে কোনো আনুষ্ঠানিক যোগাযোগ হয়েছে কি না এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার প্রেক্ষাপটে ভারতের অবস্থান কী।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, “আমরা প্রত্যর্পণের জন্য একটি অনুরোধ পেয়েছি। আগেও যেমন বলেছি, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে বিষয়টি বিবেচনা করা হবে।”

ব্রিফিংয়ে বাংলাদেশের করা আরেকটি প্রত্যর্পণ অনুরোধ নিয়েও প্রশ্ন ওঠে। এক সাংবাদিক বলেন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, নির্বাচনের আগে এক রাজনীতিক হত্যার অভিযোগে অভিযুক্ত একজন ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য প্রয়োজনীয় নথিপত্র ভারতীয় কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন। এ বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কি না, তা জানতে চান তিনি।

জবাবে রণধীর জয়সোয়াল বলেন, এ বিষয়ে তার কাছে নির্দিষ্ট কোনো তথ্য নেই। তবে তিনি পুনর্ব্যক্ত করেন, প্রত্যর্পণের যেকোনো অনুরোধ সংশ্লিষ্ট আইন ও বিচারিক প্রক্রিয়া অনুসরণ করেই বিবেচনা করা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page