1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ১৭ জুন ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিল্পকলা একাডেমিতে আবৃত্তি প্রযোজনা ও শ্রুতি নাটক ‘ডাকঘর’ মঞ্চায়ন সহকারী অ্যাটর্নি জেনারেল পদ থেকে পদত্যাগ করলেন আশিক রুবাইয়াৎ দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা নিট পুনঃপরীক্ষার আগে ভারতে সাময়িকভাবে বন্ধ টেলিগ্রাম, সমালোচনায় পাভেল দুরভ আদাবরে ছিনতাইকারীদের আস্তানায় অভিযানে পুলিশের ওপর হামলা, দুই কর্মকর্তা আহত এআইভিত্তিক ভুয়া ট্রাফিক এসএমএসে প্রতারণা, সিআইডির অভিযানে গ্রেফতার ৩ টেকনাফে ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক কোস্ট গার্ডের হাতে এক হাত হারিয়েও থেমে থাকেননি মফিজ উদ্দিন: কৃষকের আস্থার প্রতীক এক কৃষি কর্মকর্তার অনন্য গল্প নড়াইলে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক পিরোজপুরে মাদকবিরোধী কর্মশালা, সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান

দেশের আকাশে মহররমের চাঁদ দেখা গেছে, ২৬ জুন পবিত্র আশুরা

ইসলামিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

দেশের আকাশে পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)

চাঁদ দেখা যাওয়ায় বুধবার (১৭ জুন) থেকে পবিত্র মহররম মাস গণনা শুরু হবে। সে অনুযায়ী আগামী ২৬ জুন, শুক্রবার সারাদেশে পবিত্র আশুরা পালিত হবে।

আশুরা শব্দটি আরবি ‘আশারা’ থেকে এসেছে, যার অর্থ ‘দশ’। আরবি হিজরি সনের প্রথম মাস মহররমের ১০ তারিখকে পবিত্র আশুরা বলা হয়। ইসলামের ইতিহাসে দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মর্যাদাপূর্ণ হিসেবে বিবেচিত।

পবিত্র আশুরার অন্যতম গুরুত্বপূর্ণ আমল হলো রোজা পালন। ইসলামী বিধান অনুযায়ী, আশুরার রোজা দুই দিন রাখা উত্তম। অর্থাৎ ১০ মহররমের সঙ্গে ৯ মহররম অথবা ১১ মহররম মিলিয়ে আরও একটি রোজা রাখতে হয়। ফলে মুসলমানরা সাধারণত ৯ ও ১০ মহররম অথবা ১০ ও ১১ মহররম রোজা পালন করে থাকেন।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় সারাদেশে পবিত্র আশুরা পালনের প্রস্তুতি নেওয়া হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page