1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সরকারের পাঁচ মাস পূর্তি উপলক্ষে শনিবার সংবাদ সম্মেলন না ফেরার দেশে ক্রিকেট কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স ‘আই হ্যাভ আ প্ল্যান’— নতুন নেতৃত্বে যুক্তরাজ্যের পথচলার বার্তা অ্যান্ডি বার্নহ্যামের শেখ হাসিনার প্রত্যর্পণ অনুরোধ পর্যালোচনায় ভারত, জানাল দিল্লি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ালো সরকার, নতুন হার কার্যকর ১ জুলাই থেকে সাইফউদ্দিন-রিশাদের নৈপুণ্যে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ কামরাঙ্গীরচরে জুতার কারখানায় আগুন, ৪০ মিনিটে নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস কক্সবাজার সমুদ্রসৈকতে আকস্মিক টর্নেডো, উড়ে গেল শতাধিক ছাতা-চেয়ার হুথিদের হামলার পর যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত নিয়ে উদ্বিগ্ন পাকিস্তান রংপুর বিভাগের পাঁচ জেলায় স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা, বাড়তে পারে বড় নদ-নদীর পানি

রাজধানীর বাজারে ডিমের দাম বেড়েছে, চড়া মাছ-মাংসের দামে চাপে ক্রেতারা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

রাজধানীর কাঁচাবাজারে ব্রয়লার মুরগির দাম কিছুটা স্থিতিশীল থাকলেও নতুন করে বেড়েছে ডিমের দাম। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ১০ টাকা পর্যন্ত দাম বৃদ্ধি পেয়েছে। একই সঙ্গে মাছ ও মাংসের উচ্চমূল্যের কারণে সাধারণ ক্রেতাদের ভোগান্তি অব্যাহত রয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

বাজারে বর্তমানে প্রতি ডজন লাল (ব্রাউন) ডিম বিক্রি হচ্ছে ১৩৫ টাকায়, যা গত সপ্তাহে ছিল ১২০ থেকে ১২৫ টাকা। অন্যদিকে সাদা ডিমের ডজন বিক্রি হচ্ছে ১২৫ টাকায়

মাংসের বাজারে প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৮০ থেকে ১৯০ টাকা (গড়ে ১৮৫ টাকা) এবং সোনালি মুরগি ৩৩০ টাকায়। এছাড়া গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও দাম তুলনামূলক বেশি। ৮০০ থেকে ৯০০ গ্রাম ওজনের ইলিশ প্রতি কেজি ২ হাজার থেকে ২ হাজার ২০০ টাকা এবং ১ কেজি ওজনের ইলিশ বিক্রি হচ্ছে ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৪০০ টাকায়

এছাড়া প্রতি কেজি চিংড়ি ৬০০ থেকে ৯০০ টাকা, পাবদা ৩০০ থেকে ৩৫০ টাকা, বড় রুই ৪০০ থেকে ৪৫০ টাকা, ট্যাংরা ৬০০ টাকা, ভেটকি ৪০০ থেকে ৫৫০ টাকা, মৃগেল ২৫০ থেকে ৩০০ টাকা এবং শোল মাছ প্রায় ৭০০ টাকায় বিক্রি হচ্ছে।

তবে তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে চাষের কিছু মাছ। তেলাপিয়া প্রতি কেজি ২২০ থেকে ২৩০ টাকা, পাঙাশ ২০০ থেকে ২২০ টাকা এবং মাঝারি আকারের রুই মাছ ৩০০ থেকে ৩৫০ টাকায় বিক্রি হচ্ছে।

রায়েরবাজারের ক্রেতা রমিজ উদ্দিন বলেন, “আমাদের মতো সাধারণ মানুষের জন্য এখন পাঙাশ আর তেলাপিয়াই ভরসা। কিন্তু পাঙাশও ২০০ টাকার নিচে পাওয়া যায় না। ব্রয়লার মুরগির কেজিও ১৮৫ টাকা। এভাবে সংসার চালানো কঠিন হয়ে যাচ্ছে।”

অন্যদিকে মাছ ব্যবসায়ী মুকুল জানান, মাছের দাম বাজার ও সময়ভেদে ১০ থেকে ৩০ টাকা পর্যন্ত ওঠানামা করে। তবে চিংড়ি, রূপচাঁদা ও বড় রুইয়ের মতো মাছের দাম সব সময়ই তুলনামূলক বেশি থাকে, কারণ এসব মাছের প্রধান ক্রেতা উচ্চ আয়ের মানুষ।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page