1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ১৩ জুলাই ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার বরিশাল সফরে যাচ্ছেন তারেক রহমান তানজিন তিশার বিরুদ্ধে প্রতারণা মামলায় আদালতের সমন জারি এক দিনের বৃষ্টিতে ডুবে যাওয়া ঢাকা—প্রকৃত দায় কার? বাঘাইছড়িতে বন্যাদুর্গত মানুষের পাশে বিজিবি, ৬ শতাধিক মানুষ পেল খাবার ও চিকিৎসাসেবা চট্টগ্রাম ছাড়া সব শিক্ষা বোর্ডে পূর্বসূচি অনুযায়ী এইচএসসি পরীক্ষা, চট্টগ্রামে স্থগিত থাকছে ১৩, ১৫ ও ১৬ জুলাইয়ের পরীক্ষা সংসদে অর্থমন্ত্রী: রাষ্ট্রায়ত্ত ৯ ব্যাংকের খেলাপি ঋণ ১.৮৮ লাখ কোটি টাকা, সরকারের মোট ঋণ ২২ লাখ কোটি ২৫ বছর পূর্ণের আগে সরকারি চাকরি থেকে পদত্যাগ করলে মিলবে না পেনশন: আপিল বিভাগ বৈরী আবহাওয়ায় এইচএসসি পরীক্ষা স্থগিত হবে কি না, সিদ্ধান্ত আজ: শিক্ষামন্ত্রী অন্ধ্রপ্রদেশের কাদাপায় ফের করোনা সংক্রমণ, শনাক্ত ৮, মৃত্যু ২ অনৈতিক সম্পর্কের অভিযোগে বগুড়ার এসআই প্রত্যাহার, পুলিশ লাইনসে সংযুক্ত

বিশ্বকাপের সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত, স্পেন-ফ্রান্স ও আর্জেন্টিনা-ইংল্যান্ড মহারণ

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ১২ জুলাই, ২০২৬

২০২৬ ফিফা বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনালের সব ম্যাচ শেষে চূড়ান্ত হয়েছে শেষ চারের লাইনআপ। সেমিফাইনালে জায়গা করে নিয়েছে স্পেন, ফ্রান্স, বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা এবং ইংল্যান্ড।

প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে ইউরোপের দুই পরাশক্তি স্পেন ও ফ্রান্স। বাংলাদেশ সময় ১৪ জুলাই দিবাগত রাত ১টায় ডালাসে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই ম্যাচ।

কোয়ার্টার-ফাইনালে ফ্রান্স ২-০ গোলে মরক্কোকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে। একই ব্যবধানে বেলজিয়ামকে পরাজিত করে সেমিফাইনালে ওঠে স্পেন।

অন্যদিকে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় ১৫ জুলাই দিবাগত রাত ১টায় আটলান্টায় অনুষ্ঠিত হবে ম্যাচটি।

কোয়ার্টার-ফাইনালে ইংল্যান্ড ২-১ গোলে নরওয়েকে হারিয়ে সেমিফাইনালে জায়গা করে নেয়। আর আর্জেন্টিনা অতিরিক্ত সময়ের রুদ্ধশ্বাস লড়াইয়ে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে পরাজিত করে শেষ চার নিশ্চিত করে।

এবার ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের চার শক্তিশালী দল। দুই সেমিফাইনালের বিজয়ীরা আগামী ১৯ জুলাই মায়ামিতে অনুষ্ঠিত ফাইনালে শিরোপার জন্য লড়বে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page