1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৭ অপরাহ্ন
সর্বশেষঃ

সূচকের উত্থানে সপ্তাহের প্রথম দিনে ডিএসইতে লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৭ সেপ্টেম্বর) দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচকের উত্থান-পতনের মধ্য দিয়ে লেনদেন শুরু হয়েছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

রোববার লেনদেন শুরুর আধা ঘণ্টা পর সকাল সাড়ে ১০টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১৪ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৯২ পয়েন্টে অবস্থান করে। একই সময়ে ডিএসই শরিয়াহ্ সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ১১৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে ২ হাজার ১১৭ পয়েন্টে দাঁড়ায়।

এ সময় পর্যন্ত ডিএসইতে ১৩৬ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে ২০৪টির শেয়ারদর বেড়েছে, ৯৫টির কমেছে এবং ৬৭টির দর অপরিবর্তিত রয়েছে।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ওরিয়ন ফার্মা, আইপিডিসি, এনভয় টেক্সটাইল, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, প্রাইম ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, সোনালী আঁশ ও মালেক স্পিনিং।

এর আগে লেনদেন শুরুর প্রথম পাঁচ মিনিটে ডিএসইএক্স সূচক ৫ পয়েন্ট বেড়ে যায়। সকাল ১০টা ১০ মিনিটে সূচক আগের অবস্থান থেকে আরও ৪ পয়েন্ট কমে গেলেও পরে আবার ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যায়। লেনদেন শুরুর ২০ মিনিট পর সকাল ১০টা ২০ মিনিটে ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৫৮৯ পয়েন্টে অবস্থান করছিল।

অন্যদিকে, রোববার সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএএসপিআই সূচক ১৭ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৯৪ পয়েন্টে অবস্থান করে। তবে পরবর্তী সময়ে সূচকের গতি ঊর্ধ্বমুখী হতে দেখা যায়।

সকাল সাড়ে ১০টা পর্যন্ত সিএসইতে ৮৮ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে। এ সময়ে ১৭টি কোম্পানির শেয়ারদর বেড়েছে, ৭টির কমেছে এবং ৪টি কোম্পানির দর অপরিবর্তিত রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page