1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
সর্বশেষঃ
দেশব্যাপী হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ পুলিশে গঠিত হচ্ছে বিশেষ ‘সাইবার পুলিশ ইউনিট’ ৩ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি খুলে দেওয়ার প্রস্তাব ইরানের ডিআর কঙ্গোতে সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ১৪ ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রী: বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত নভেম্বরের মাঝামাঝি এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পরিকল্পনা নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, রোববার থেকে শিক্ষকদের কর্মবিরতি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ দিনের রোডম্যাপ

নিউইয়র্ক সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগদান শেষে দেশের উদ্দেশে নিউইয়র্ক ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

নিউইয়র্কের স্থানীয় সময় শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাত ১১টা ৩৫ মিনিটে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইট জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

এর আগে গত ২১ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হিসেবে এটি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে তাঁর প্রথম অংশগ্রহণ।

সফরকালে ২৪ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের সাধারণ বিতর্কে বাংলাদেশের পক্ষে বাংলায় বক্তব্য দেন তারেক রহমান। ভাষণে তিনি বিশ্বশান্তি ও নিরাপত্তা, জলবায়ু পরিবর্তন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, মানবিক সংকট এবং অর্থনৈতিক সহযোগিতাসহ বিভিন্ন বিষয়ে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন।

এ ছাড়া সফরের বিভিন্ন পর্যায়ে জলবায়ু পরিবর্তন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, রোহিঙ্গা সংকট এবং মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা নিয়ে আয়োজিত উচ্চপর্যায়ের বৈঠক ও পার্শ্ব-আয়োজনে অংশ নেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং আন্তর্জাতিক সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, বাণিজ্য ও বিনিয়োগ, উন্নয়ন সহযোগিতা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকটসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page