1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষঃ
নভেম্বরের মাঝামাঝি এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পরিকল্পনা নতুন উপাচার্যকে প্রত্যাখ্যান করে চুয়েটে শিক্ষার্থীদের বিক্ষোভ, রোববার থেকে শিক্ষকদের কর্মবিরতি যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে ইরানের ৭ দিনের রোডম্যাপ জুরাইন রেলসেতুর নিচে পরিত্যক্ত কক্ষ থেকে অর্ধগলিত মরদেহ উদ্ধার নেতানিয়াহুবিরোধী বিক্ষোভে নিউইয়র্কে প্রায় ১০০ জন গ্রেপ্তার জাতিসংঘ নিখুঁত নয়, তবে অপরিহার্য: সাধারণ পরিষদের সভাপতি প্রাথমিক শিক্ষক নিয়োগে ‘চূড়ান্ত প্রহসন’ হয়েছে: নাহিদ ইসলাম আসিয়ান কাপে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারল বাংলাদেশ জাতিসংঘে তারেক রহমানের ভাষণের প্রশংসা, অভিনন্দন জানালেন রাষ্ট্রপতি শত মানুষের শ্রদ্ধায় শেষ বিদায় কবি ও শিশুসাহিত্যিক আখতার হুসেনকে

নভেম্বরের মাঝামাঝি এইচএসসি ও সমমানের ফল প্রকাশের পরিকল্পনা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী নভেম্বরের মাঝামাঝি সময়ে প্রকাশের পরিকল্পনা করা হয়েছে। এ লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) আন্তশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান। তিনি বলেন, নভেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে। এ জন্য শিক্ষা বোর্ডগুলো ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে।

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২ জুলাই। পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা থাকলেও প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি লিখিত পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া সম্ভব হয়নি। পরে স্থগিত পরীক্ষাগুলো অনুষ্ঠিত হলে ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর।

এর আগে ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করার পরিকল্পনা ছিল। তবে লিখিত পরীক্ষা শেষ হতে দেরি হওয়ায় পুরো পরীক্ষার কার্যক্রমও কিছুটা পিছিয়ে যায়।

এবার দেশের ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ৯ হাজার ৪৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী। সারা দেশে তাদের জন্য নির্ধারিত ছিল ২ হাজার ৬৯৭টি পরীক্ষাকেন্দ্র।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোর মধ্যে এবার সবচেয়ে বেশি পরীক্ষার্থী ছিল ঢাকা শিক্ষা বোর্ডে। এ বোর্ডের ৩ লাখ ৩৯৩ জন শিক্ষার্থী ৩১০টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

এ ছাড়া রাজশাহী শিক্ষা বোর্ডে ১ লাখ ৪০ হাজার ৮৩০ জন, যশোরে ১ লাখ ১৭ হাজার ২১০ জন, দিনাজপুরে ১ লাখ ১৩ হাজার ৪৭৯ জন, চট্টগ্রামে ৯৯ হাজার ৬৮৮ জন এবং কুমিল্লা শিক্ষা বোর্ডে ৯৪ হাজার ৮০২ জন পরীক্ষার্থী ছিল।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page