1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১১ জুলাই ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শেখ হাসিনার বক্তব্য প্রচারে আদালতের নিষেধাজ্ঞা মানতে গণমাধ্যমকে সরকারের আহ্বান বন্যাদুর্গতদের সহায়তায় প্রশাসন ও দলীয় নেতাদের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথমবার পুনঃব্যবহারযোগ্য রকেট সফলভাবে অবতরণ করাল চীন সন্দ্বীপে এক মিনিটের টর্নেডো, ঘরবাড়ি ও দোকানপাটের ব্যাপক ক্ষতি চট্টগ্রামের বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রীর ১০ নির্দেশনা জানাল প্রধানমন্ত্রীর কার্যালয় বন্যা পরিস্থিতিতে চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত সব সমুদ্রবন্দরে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত, সাগরে ঝোড়ো হাওয়ার আশঙ্কা বংশালে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ: নিহত ১, দগ্ধ আরেকজন আট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা খোয়াই নদীর বাঁধ ভেঙে হবিগঞ্জে ভয়াবহ বন্যা, প্লাবিত অন্তত ২০ গ্রাম

দরপতনের পর ঘুরে দাঁড়াল স্বর্ণের বাজার, আন্তর্জাতিক বাজারে দাম বাড়ল ১ শতাংশের বেশি

অনলাইন ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ১০ জুলাই, ২০২৬

আন্তর্জাতিক বাজারে একদিনের দরপতনের পর আবারও ঊর্ধ্বমুখী হয়েছে স্বর্ণের দাম। কম দামে কেনার সুযোগ কাজে লাগিয়ে বিনিয়োগকারীদের সক্রিয়তায় বৃহস্পতিবার (৯ জুলাই) স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়েছে।

স্পট মার্কেটে স্বর্ণের দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১২৬ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে। এর আগের দিন স্বর্ণের দাম ১ জুলাইয়ের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।

অন্যদিকে, আগস্টে সরবরাহযোগ্য মার্কিন স্বর্ণের ফিউচারের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ১৩৭ দশমিক ২০ ডলারে পৌঁছেছে।

স্টোনএক্সের সিনিয়র মার্কেট স্ট্র্যাটেজিস্ট বব হ্যাবারকর্ন বলেন, আগের দিনের দরপতনের পর বিনিয়োগকারীরা আবারও স্বর্ণ কেনায় আগ্রহ দেখিয়েছেন। তার মতে, স্বল্পমেয়াদে স্বর্ণের দামের সবচেয়ে বড় নিয়ামক হচ্ছে মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হার-সংক্রান্ত নীতি।

তিনি জানান, ফেড যদি তুলনামূলক নমনীয় মুদ্রানীতি গ্রহণ করে, তাহলে স্বর্ণ ও রুপার দাম আরও বাড়তে পারে। তবে সুদের হার বাড়ানোর ইঙ্গিত এলে মূল্যবান এই দুই ধাতুর ওপর চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

এদিকে, মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক উত্তেজনাও স্বর্ণবাজারে প্রভাব ফেলছে। ইরানের দক্ষিণ উপকূলীয় ও পূর্বাঞ্চলে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি বাহিনী প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোতে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। এতে তিন সপ্তাহ আগে হওয়া যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে নতুন অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্লেষকদের মতে, যুদ্ধ পরিস্থিতি দীর্ঘায়িত হলে জ্বালানির দাম বাড়তে পারে, যা বৈশ্বিক মুদ্রাস্ফীতির চাপ বৃদ্ধি করবে। এমন পরিস্থিতিতে বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক সুদের হার বাড়ানোর সিদ্ধান্ত নিতে পারে। যদিও স্বর্ণকে সাধারণত মুদ্রাস্ফীতির বিরুদ্ধে নিরাপদ বিনিয়োগ হিসেবে বিবেচনা করা হয়, উচ্চ সুদের হার সুদ-আয়কারী সম্পদের আকর্ষণ বাড়িয়ে দেয়, ফলে স্বর্ণের চাহিদার ওপর চাপ সৃষ্টি হতে পারে।

এদিকে, সিএমই ফেডওয়াচ টুলের তথ্য অনুযায়ী, বাজারে বর্তমানে সেপ্টেম্বরে মার্কিন ফেডের সুদের হার বৃদ্ধির সম্ভাবনা প্রায় ৬৩ শতাংশ হিসেবে বিবেচনা করছেন ব্যবসায়ীরা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page