1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

স্কুল-কলেজে শিক্ষার মান ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে মনিটরিং জোরদারের নির্দেশ

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

দেশের সব স্কুল ও কলেজে শিক্ষার মানোন্নয়ন, পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা এবং প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতে মনিটরিং কার্যক্রম জোরদারের নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

মাউশির সাধারণ প্রশাসন শাখা থেকে জারি করা এক আদেশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

আদেশ অনুযায়ী, মাউশির মনিটরিং অ্যান্ড ইভ্যালুয়েশন উইংয়ের পরিচালক, দেশের সব অঞ্চলের পরিচালক ও উপপরিচালক, জেলা শিক্ষা কর্মকর্তা এবং উপজেলা ও থানা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের মাঠপর্যায়ে তদারকি কার্যক্রম আরও জোরদার করতে বলা হয়েছে।

এতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা এবং সার্বিক পরিবেশ নিয়মিত পর্যবেক্ষণ ও মূল্যায়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

অন্যদিকে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ও দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অধীনস্থ দফতরগুলোতে ‘জুলাই শহীদ দিবস-২০২৬’ এবং ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নিয়েছে।

সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। কর্মসূচির অংশ হিসেবে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান ও দফতরগুলোতে বিভিন্ন স্মরণমূলক ও সচেতনতামূলক আয়োজন বাস্তবায়ন করা হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page