1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষঃ
নোয়াখালীতে নারীকে গলাকেটে হত্যা, ছেলে ও শাশুড়ি গ্রেপ্তার একাদশে ভর্তির নীতিমালা চূড়ান্তে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সভা পাইপলাইনে লিকেজ, হিথ্রো বিমানবন্দরের দুই টার্মিনালে সড়ক যোগাযোগ বন্ধ তরুণদের বিনামূল্যে অনলাইন কোচিং ও এআই প্রশিক্ষণের ঘোষণা মোদির হাতীবান্ধায় ট্রাকের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত নোয়াখালীতে দেশীয় তৈরি একনলা বন্দুক উদ্ধার, গ্রেপ্তার ২ ২ হাজার ১০০ কোটি টাকায় ৭০ হাজারের বেশি শিক্ষককে অবসর ও কল্যাণ ভাতা: শিক্ষামন্ত্রী ডারউইন টেস্টে ইতিহাসের হাতছানি, অস্ট্রেলিয়াকে চাপে রেখে জয় দেখছে বাংলাদেশ মেসির বাবার মৃত্যুতে রোনালদোর সমবেদনা, ইনস্টাগ্রামে গড়ল নতুন রেকর্ড মিশিগানে বন্দুকধারীর গুলিতে নিহত ৫, সন্দেহভাজনের মরদেহ উদ্ধার

একাদশে ভর্তির নীতিমালা চূড়ান্তে রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সভা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ১৫ আগস্ট, ২০২৬

চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির নীতিমালা চূড়ান্ত করতে রোববার (১৬ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ে সভা অনুষ্ঠিত হবে। ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, সকাল ১১টায় এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (১৫ আগস্ট) বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান এ তথ্য জানান।

তিনি বলেন, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রমের বিভিন্ন বিষয় চূড়ান্ত করতেই রোববার মন্ত্রণালয়ে সভা ডাকা হয়েছে।

এর আগে ভর্তি কার্যক্রমের খসড়া রোডম্যাপ সম্পর্কে ঢাকা শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানিয়েছিলেন, আগামী ১৫ সেপ্টেম্বর থেকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইন আবেদন শুরু করার পরিকল্পনা রয়েছে। নভেম্বরের প্রথম সপ্তাহের মধ্যে ভর্তি কার্যক্রম শেষ করে ১২ নভেম্বর থেকে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু করার কথা রয়েছে।

একাদশ শ্রেণির অনলাইন ভর্তি কার্যক্রম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মাধ্যমে পরিচালনা করা হবে বলেও জানান তিনি।

ভর্তির পদ্ধতি আগের মতোই থাকবে জানিয়ে সৈয়দ আক্তারুজ্জামান বলেন, শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করবে এবং স্বয়ংক্রিয় প্রক্রিয়ায় তাদের জন্য আসন বরাদ্দ দেওয়া হবে।

এদিকে, গত ১০ আগস্ট এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পাসের হার ৬২ দশমিক ২৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে মোট ১ লাখ ১৬ হাজার ৬৭৬ শিক্ষার্থী।

নয়টি সাধারণ শিক্ষা বোর্ডে পাসের হার ৬৪ দশমিক ০৫ শতাংশ। এসব বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৬ হাজার ৯ জন।

মাদ্রাসা শিক্ষা বোর্ডে পাসের হার ৫৫ দশমিক ৪৯ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৭১৬ জন। অন্যদিকে, কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৫৮ দশমিক ২০ শতাংশ। এ বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৩ হাজার ৯৫১ জন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page