1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০১ জুলাই ২০২৬, ১১:৫০ অপরাহ্ন
শিরোনাম :
যানজট কমাতে ঢাকায় ‘কনজেশন চার্জ’ পরিকল্পনা, কিলোমিটারপ্রতি শুল্ক ৬ টাকা ২৭ পয়সার প্রস্তাব ট্রাম্প: ইরানের সঙ্গে আলোচনা ‘খুব ভালো’ চলছে, পারমাণবিক অস্ত্র রাখতে পারবে না তেহরান এক কিউআরেই সব পেমেন্ট: ‘বাংলা কিউআর’ যুগে বাংলাদেশের ডিজিটাল লেনদেন রেকর্ড ৩৫.৫৬ বিলিয়ন ডলার রেমিট্যান্সে শেষ হলো ২০২৫-২৬ অর্থবছর দারায় জনরোষে পিছু হটল আইডিএফ, ফেলে যাওয়া সামরিক স্মার্টফোন ঘিরে তোলপাড় কার্যকর হলো নবম পে-স্কেল, বর্ধিত বেতন পেতে অপেক্ষা আরও কয়েক মাস প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানি প্রতিনিধি দলের বৈঠক, উন্নয়ন প্রকল্প ও অর্থনৈতিক সহযোগিতা নিয়ে আলোচনা ৫০০ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোতায়েন হচ্ছে ৫ হাজার আনসার সদস্য পূর্বাচলে হচ্ছে ৪ থানা, ৬ তদন্ত কেন্দ্র ও ২ পুলিশ লাইন্স: আইজিপি

এমবাপের জোড়া গোলে সুইডেনকে উড়িয়ে শেষ ষোলোয় ফ্রান্স

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬

বিশ্বকাপের নকআউট পর্বের শুরুতেই দাপুটে ফুটবল উপহার দিল ফ্রান্স। আক্রমণাত্মক ফুটবলের প্রদর্শনীতে সুইডেনকে ৩-০ গোলে হারিয়ে অনায়াসে শেষ ষোলো নিশ্চিত করেছে দিদিয়ের দেশমের শিষ্যরা।

এই হারের ফলে চলতি বিশ্বকাপের রাউন্ড অব ৩২ থেকেই বিদায় নিতে হয়েছে সুইডেনকে। অন্যদিকে দুর্দান্ত জয়ে শিরোপাপ্রত্যাশী ফ্রান্স জায়গা করে নিয়েছে শেষ ষোলোতে।

নিউ জার্সি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচের শুরুতে সুইডেন কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও সময়ের সঙ্গে সঙ্গে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে নেয় দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

প্রথমার্ধে কিলিয়ান এমবাপ্পের একটি গোল অফসাইডের কারণে বাতিল হয়। এছাড়া মাইকেল অলিজের দুর্দান্ত এক বাইসাইকেল কিক পোস্টে লেগে ফিরে আসে। একের পর এক আক্রমণে সুইডেনকে চাপে রাখলেও বিরতির আগে পর্যন্ত গোলের দেখা পাচ্ছিল না ফ্রান্স।

অবশেষে প্রথমার্ধের যোগ করা সময়ে শর্ট কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে বল পেয়ে নিখুঁত শটে জালে বল জড়ান এমবাপ্পে। তার গোলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকেই বিরতিতে যায় ফ্রান্স।

বিরতির পর আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ফরাসিরা। দ্বিতীয়ার্ধের শুরুতেই মাইকেল অলিজের দুর্দান্ত থ্রু পাস থেকে বল পেয়ে ঠান্ডা মাথায় গোল করে ব্যবধান দ্বিগুণ করেন ব্র্যাডলি বারকোলা।

৭৪তম মিনিটে আবারও অলিজের নিখুঁত পাসে সুইডিশ রক্ষণভাগ ভেঙে একক প্রচেষ্টায় নিজের দ্বিতীয় গোলটি করেন এমবাপ্পে। তার জোড়া গোলে ৩-০ ব্যবধানের জয় নিশ্চিত করে ফ্রান্স।

এই গোলের মাধ্যমে বিশ্বকাপে এমবাপ্পের মোট গোলসংখ্যা দাঁড়িয়েছে ১৮-তে। পাশাপাশি চলতি আসরে এটি তার ষষ্ঠ গোল। দুর্দান্ত ছন্দে থাকা ফরাসি অধিনায়কের নেতৃত্বে শিরোপার পথে আরও এক ধাপ এগিয়ে গেল ফ্রান্স।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page