1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০১ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

এআইনির্ভর পুনর্গঠনে বিএটির বড় ছাঁটাই, চাকরি হারাচ্ছেন সাড়ে ৫ হাজার কর্মী

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: সোমবার, ২৯ জুন, ২০২৬

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)নির্ভর পুনর্গঠন পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বব্যাপী সাড়ে ৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে বহুজাতিক তামাকজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো (বিএটি)। এটি কোম্পানিটির মোট কর্মীবাহিনীর প্রায় ২০ শতাংশ।

সোমবার (২৯ জুন) বিএটির পক্ষ থেকে জানানো হয়, সরাসরি কর্মী ছাঁটাইয়ের পাশাপাশি আরও প্রায় সাড়ে ৩ হাজার পদ অ্যাকসেঞ্চারসহ বিভিন্ন তৃতীয় পক্ষের (আউটসোর্সিং) প্রতিষ্ঠানে স্থানান্তর করা হবে। ফলে সব মিলিয়ে প্রায় ৯ হাজার পদ এই পুনর্গঠন পরিকল্পনার আওতায় আসছে। তবে কোম্পানির সবচেয়ে বড় বাজার যুক্তরাষ্ট্র আপাতত এই কর্মসূচির বাইরে থাকবে।

বিএটি জানিয়েছে, ব্যবসায়িক ব্যয় কমানো এবং মুনাফা বাড়ানোর লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কোম্পানিটির আশা, পুনর্গঠনের মাধ্যমে ২০২৮ সালের মধ্যে বছরে অতিরিক্ত ৬০ কোটি পাউন্ড (প্রায় ৭৯ কোটি ৩০ লাখ মার্কিন ডলার) সাশ্রয় করা সম্ভব হবে। এর মধ্যে ২০২৭ সালের মধ্যেই ৫০ কোটি পাউন্ড সাশ্রয়ের প্রাথমিক লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তবে এই ঘোষণার পরপরই শেয়ারবাজারে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। বিএটির শেয়ারের দাম ১ দশমিক ৬ শতাংশ কমে ৪৬ দশমিক ৭৩ পাউন্ডে নেমে আসে।

এক বিবৃতিতে বিএটির প্রধান নির্বাহী তাদেউ মারোকো বলেন, এই পুনর্গঠনের প্রভাব অনেক কর্মীর ওপর পড়বে। তিনি জানান, চাকরি হারানো কর্মীদের প্রতি সর্বোচ্চ সম্মান ও যত্নের সঙ্গে প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করা হবে।

তিনি আরও বলেন, এই পরিবর্তনের মাধ্যমে বিএটি ভবিষ্যতে আরও গতিশীল, ব্যয়-সাশ্রয়ী এবং প্রযুক্তিনির্ভর প্রতিষ্ঠান হিসেবে গড়ে উঠতে চায়।

বাজার বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে বিএটির বিক্রি ও মুনাফার প্রবৃদ্ধি মন্থর হয়ে পড়েছে এবং প্রতিষ্ঠানটি বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণে হিমশিম খাচ্ছে। যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতেই উৎপাদনশীলতা বাড়াতে কর্মী ছাঁটাইয়ের ইঙ্গিত দিয়েছিল কোম্পানিটি, তবে এবার ঘোষিত ছাঁটাইয়ের পরিমাণ বিনিয়োগকারী ও বিশ্লেষকদের জন্য বড় চমক হয়ে এসেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page