1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষঃ
অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১৩.১ শতাংশ মধ্যবর্তী নির্বাচনের আগে ইরানে হামলা নয়, আলোচনার দাবি ট্রাম্পের আজ আইসিসিবিতে বসছে ষষ্ঠবারের মতো ‘সুপার সেল কার বাজার’ কিয়ামতের দিন যে পাঁচ বিষয়ে জবাবদিহি করতে হবে অস্ট্রেলিয়ার দুই চলচ্চিত্র উৎসবে ভাবনার ‘কিং ইন দ্য ল্যান্ড অব প্রিন্সেস’ মধ্যপ্রাচ্যের যুদ্ধ বন্ধে সহায়তার প্রস্তাব পুতিনের রংপুরে একই পরিবারের চারজন হত্যা: দুই আসামির ডিএনএ মিলেছে রূপপুরের প্রথম ইউনিটে পারমাণবিক বিক্রিয়া শুরুর অনুমোদন প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, বন্দর ও বিনিয়োগ নিয়ে আলোচনা মাদক ও কিশোর গ্যাংকে সামাজিকভাবে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জনপ্রশাসন সচিবের

অর্থবছরের প্রথম তিন মাসে রেমিট্যান্স বেড়েছে ১৩.১ শতাংশ

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: শুক্রবার, ৯ অক্টোবর, ২০২৬

চলতি ২০২৬-২৭ অর্থবছরের শুরু থেকে ৭ অক্টোবর পর্যন্ত দেশে ৯ দশমিক ৩৬৬ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। গত অর্থবছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮ দশমিক ২৭৮ বিলিয়ন ডলার। সে হিসাবে এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১৩ দশমিক ১ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের সংশোধিত তথ্য অনুযায়ী, চলতি অক্টোবরের প্রথম সাত দিনে দেশে ৭৭৪ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত বছরের একই সময়ে এসেছিল ৬৯২ মিলিয়ন ডলার। এ হিসাবে অক্টোবরের প্রথম সাত দিনে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ১১ দশমিক ৮ শতাংশ।

এদিকে, গত ৭ অক্টোবর এক দিনেই দেশে ১২৯ মিলিয়ন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি অক্টোবরের প্রথম পাঁচ দিনে দেশে ৫১৩ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। এর মধ্যে শুধু ৫ অক্টোবর এক দিনেই এসেছে ১০৯ মিলিয়ন ডলার।

গত বছরের ১ থেকে ৫ অক্টোবর দেশে রেমিট্যান্স এসেছিল ৪২২ মিলিয়ন ডলার। সে হিসাবে চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ৯১ মিলিয়ন ডলার বা প্রায় ২১ দশমিক ৬ শতাংশ।

অন্যদিকে, চলতি অর্থবছরের ১ জুলাই থেকে ৫ অক্টোবর পর্যন্ত দেশে মোট ৯ দশমিক ১০৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। গত অর্থবছরের একই সময়ে এ পরিমাণ ছিল ৮ দশমিক ০০৮ বিলিয়ন ডলার। সে হিসাবে এ সময় রেমিট্যান্স প্রবাহে বছরওয়ারি প্রবৃদ্ধি হয়েছে প্রায় ১৩ দশমিক ৭ শতাংশ।

সংশ্লিষ্টদের মতে, প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের এ ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে এবং সামগ্রিক অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আনতে ভূমিকা রাখতে পারে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page