1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:১৬ অপরাহ্ন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের দল ঘোষণা বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৮ আগস্ট, ২০২৬

নারী এশিয়া কাপ ও জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য ২০তম এশিয়ান গেমসের জন্য বাংলাদেশ নারী ক্রিকেট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২৮ আগস্ট থেকে ১৩ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে অনুষ্ঠিত হবে নারী এশিয়া কাপ। টুর্নামেন্টে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ বর্তমান চ্যাম্পিয়ন শ্রীলঙ্কা, স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত ও ইন্দোনেশিয়া।

অন্যদিকে ‘এ’ গ্রুপে রয়েছে সাতবারের চ্যাম্পিয়ন ভারত, পাকিস্তান, থাইল্যান্ড ও হংকং (চীন)।

ইন্দোনেশিয়ার বিপক্ষে শুরু বাংলাদেশের

৩১ আগস্ট ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নারী এশিয়া কাপে বাংলাদেশের অভিযান শুরু হবে। এরপর ৬ সেপ্টেম্বর শ্রীলঙ্কা এবং ৮ সেপ্টেম্বর স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল সেমিফাইনালে জায়গা করে নেবে। ১০ ও ১১ সেপ্টেম্বর দুটি সেমিফাইনাল এবং ১৩ সেপ্টেম্বর ফাইনাল অনুষ্ঠিত হবে।

টুর্নামেন্টের সব ম্যাচই দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ফ্লাডলাইটের আলোয় অনুষ্ঠিত হবে।

এশিয়ান গেমসে সরাসরি কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমসে অংশ নেওয়া অন্যান্য দলের তুলনায় র‌্যাংকিংয়ে ভালো অবস্থানে থাকায় বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছে।

আগামী ১৭ সেপ্টেম্বর কোরোগি অ্যাথলেটিক পার্কে কোয়ার্টার ফাইনালে চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে ভারত অথবা জাপানের বিপক্ষে খেলবে তারা।

বাংলাদেশ নারী ক্রিকেট দল

  • নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক)
  • নাহিদা আক্তার (সহ-অধিনায়ক)
  • দিলারা আক্তার
  • জুয়াইরিয়া ফেরদৌস
  • শারমিন আক্তার সুপ্তা
  • শারমিন সুলতানা
  • সোবহানা মোস্তারি
  • স্বর্ণা আক্তার
  • ঋতু মণি
  • ফাহিমা খাতুন
  • রাবেয়া খান
  • মারুফা আক্তার
  • সুলতানা খাতুন
  • সানজিদা আক্তার মেঘলা
  • ফারিহা ইসলাম তৃষ্ণা

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page