1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আগামীকাল জাতীয় বাজেট উপস্থাপন, আকার হতে পারে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা তিন মাসে ১৭ হাজার কোটি টাকার জ্বালানি তেল আমদানির অনুমোদন জামায়াতের ছায়া সরকার ও ছায়া বাজেট উদ্যোগের প্রশংসা ব্রিটিশ হাইকমিশনারের ইরান যুদ্ধের হিসাব বদলে দিল, মধ্যপ্রাচ্য এগোচ্ছে দীর্ঘস্থায়ী সংকটের দিকে আদ্-দ্বীন হাসপাতালের শোকজের জবাবে সন্তুষ্ট নয় সরকার: স্বাস্থ্যমন্ত্রী পুলিশের জন্য ২১২ ডাবল কেবিন পিকআপ কিনছে সরকার, ব্যয় ১৮২ কোটি টাকা ভবিষ্যতের শান্তিরক্ষা মিশন হবে আরও আধুনিক ও প্রযুক্তিনির্ভর: প্রধানমন্ত্রী রাঙ্গামাটিতে বিশেষ অভিযানে চোলাইমদসহ মাদক কারবারি ও পলাতক আসামিসহ গ্রেফতার ৪ শেরপুর সীমান্তে নিরাপত্তা জোরদার, অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির বিশেষ নজরদারি বিশ্বকাপের আগে দাপুটে জয়, আইসল্যান্ডকে উড়িয়ে দিল আর্জেন্টিনা

মার্কিন হামলার জবাবে বাহরাইনে নৌঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ১০ জুন, ২০২৬

ইরান দাবি করেছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক হামলার জবাবে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড (আইআরজিসি) বুধবার (১০ জুন) এক বিবৃতিতে এ দাবি করে। খবর আল জাজিরার।

আইআরজিসির দাবি অনুযায়ী, হামলাটি ড্রোনের মাধ্যমে পরিচালিত হচ্ছে এবং তা তখনও চলমান ছিল। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র বা বাহরাইন কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে, গত সোমবার হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের একটি অ্যাপাচি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটে। এ ঘটনার পর ইরান ও যুক্তরাষ্ট্র পরস্পরের বিরুদ্ধে অভিযোগ তোলে। পরবর্তীতে ইরানের উপকূলবর্তী কয়েকটি এলাকায় মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড অভিযান পরিচালনা করেছে বলে জানা যায়।

আইআরজিরসি এক বিবৃতিতে জানায়, জাস্ক, সিরিক ও কিশম অঞ্চলের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র হামলা চালিয়েছে বলে তারা অভিযোগ করছে। তাদের দাবি, এসব হামলায় সিরিক এলাকার একটি টেলিযোগাযোগ অবকাঠামো এবং দুটি পানির ট্যাংক ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ প্রেক্ষাপটে বাহরাইনে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরের ঘাঁটিতে ড্রোন হামলা চালানো হয়েছে বলে দাবি করে আইআরজিসি। একই সঙ্গে তারা সতর্ক করে বলেছে, যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা অব্যাহত থাকলে ভবিষ্যতে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হতে পারে।

উল্লেখ্য, পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতির অন্যতম কেন্দ্র হলো বাহরাইনে অবস্থিত পঞ্চম নৌবহরের সদর দপ্তর। সাম্প্রতিক আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে এ ঘাঁটিটি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

তবে সংঘাত-সংশ্লিষ্ট এসব দাবির অনেকগুলোরই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page