1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৬ অপরাহ্ন

ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার, পুঁজিবাজারে ইতিবাচক পরিবর্তনের আশা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

শেয়ারবাজারে তালিকাভুক্ত বড় দুই কোম্পানি ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি এবং বেক্সিমকো লিমিটেড–এর শেয়ারের ওপর দীর্ঘদিন ধরে জারি থাকা ফ্লোর প্রাইস (নূন্যতম মূল্যসীমা) প্রত্যাহার করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন

মঙ্গলবার (৯ জুন ২০২৬) এ সিদ্ধান্তকে ইতিবাচক পদক্ষেপ হিসেবে আখ্যায়িত করেছে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক লিখিত বার্তায় এ প্রতিক্রিয়া জানানো হয়।

ডিবিএ জানায়, পুঁজিবাজারে দীর্ঘদিনের স্থবিরতা ও ফ্লোর প্রাইজনিত অচলাবস্থা দূর করতে গত ৪ মে ২০২৬ তারিখে বিএসইসির কাছে একটি আবেদন করা হয়েছিল। সেই আবেদনে বাজারে স্বাভাবিক লেনদেন নিশ্চিত করার পাশাপাশি মূল্য নির্ধারণ প্রক্রিয়া (Price Discovery) সচল করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করা হয়।

সংগঠনটির মতে, ফ্লোর প্রাইসের কারণে বিনিয়োগকারীরা শেয়ার বিক্রি করতে না পারায় মার্জিন ঋণগ্রহীতাদের ক্ষেত্রে নেতিবাচক ইক্যুইটি ঝুঁকি বাড়ছিল। একই সঙ্গে আন্তর্জাতিক বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের পুঁজিবাজার নিয়ে নেতিবাচক বার্তা যাচ্ছিল বলেও উল্লেখ করা হয়।

বিএসইসির নবনিযুক্ত কমিশন ডিবিএর আবেদন ও বাজার পরিস্থিতি বিবেচনা করে এই দুই কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়।

ডিবিএ মনে করছে, এই সিদ্ধান্ত পুঁজিবাজারে লেনদেন পুনরুদ্ধার, দীর্ঘস্থায়ী স্থবিরতা কাটিয়ে ওঠা এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এটি বাজারভিত্তিক মূল্য নির্ধারণ ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও গতিশীল করবে।

ডিবিএর প্রেসিডেন্ট সাইফুল ইসলাম আশা প্রকাশ করে বলেন, নতুন কমিশনের নেতৃত্বে বাজারবান্ধব সংস্কার অব্যাহত থাকবে এবং একটি স্বচ্ছ, আধুনিক ও টেকসই পুঁজিবাজার গড়ে উঠবে।

সংগঠনটি ভবিষ্যতেও পুঁজিবাজার উন্নয়ন, বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা এবং বাজার স্থিতিশীলতায় নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page