1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন

শাওন, মাহি ও শান্তা ফারজানার বিরুদ্ধে শাহবাগ থানায় অভিযোগ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬

জুলাই বিপ্লবের শহীদদের স্মৃতিচিহ্ন ও আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘অবমাননাকর বক্তব্য’ এবং অপপ্রচারের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওন, চিত্রনায়িকা মাহিয়া মাহি এবং শান্তা ফারজানা নামের এক নারীর বিরুদ্ধে শাহবাগ থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগটি করেছেন ‘রাষ্ট্র সংলাপ ফোরাম’-এর কেন্দ্রীয় সদস্য সচিব এ এন এম আয়াস ও তুহিন ফরাজী এবং কেন্দ্রীয় মুখ্য সংগঠক মুহাম্মদ শাহ্ আলম বাদশা।

শুক্রবার (৩ জুলাই) সকালে সংগঠনটির তিন নেতা শাহবাগ থানায় অভিযোগ জমা দেন। শনিবার (৪ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান।

অভিযোগপত্রে বলা হয়েছে, জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হলেও সম্প্রতি কয়েকজন ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে আন্দোলন, এর স্মৃতিচিহ্ন এবং অংশগ্রহণকারীদের নিয়ে অবমাননাকর বক্তব্য ও কর্মকাণ্ডে জড়িয়েছেন।

অভিযোগ অনুযায়ী, শান্তা ফারজানা সামাজিক যোগাযোগমাধ্যমে এমন একটি ভিডিও প্রকাশ করেছেন, যেখানে তাকে জুলাই স্মৃতিস্তম্ভে জুতা নিক্ষেপ বা আঘাত করতে দেখা যায় বলে দাবি করা হয়েছে। অভিযোগকারীদের ভাষ্য, এ ঘটনায় শহীদদের স্মৃতির প্রতি অবমাননা করা হয়েছে এবং জনমনে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

এ ছাড়া মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে যে, তিনি বিভিন্ন ভিডিও বার্তায় জুলাই আন্দোলনকে পরিকল্পিত বা সাজানো ঘটনা হিসেবে উপস্থাপন করেছেন এবং আন্দোলন ও রাষ্ট্র সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছেন।

অন্যদিকে মাহিয়া মাহির বিরুদ্ধে অভিযোগে বলা হয়েছে, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে জুলাই আন্দোলনে অংশ নেওয়া ব্যক্তি ও সংগঠনগুলোর প্রতি কটাক্ষ করেছেন এবং তাদের কর্মকাণ্ডকে অভিনয়ের সঙ্গে তুলনা করেছেন। অভিযোগকারীদের দাবি, তার বক্তব্য আন্দোলনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের হেয় করেছে।

এ বিষয়ে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, অভিযোগটি সাইবার অপরাধসংক্রান্ত হওয়ায় তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) সাইবার বিভাগে পাঠানো হয়েছে।

তিনি জানান, ডিবি সাইবার বিভাগ অভিযোগের বিষয়গুলো যাচাই-বাছাই করবে। তদন্তে অভিযোগের সত্যতা ও সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page