1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে গুঞ্জন, এখনো নেই কোনো আনুষ্ঠানিক ঘোষণা

মিডিয়া ডেস্ক
  • প্রকাশিত: বুধবার, ২২ জুলাই, ২০২৬

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী কয়েক দিনের মধ্যে পদত্যাগ করতে পারেন—এমন একটি গুঞ্জন বুধবার (২২ জুলাই) সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। তবে রাত পর্যন্ত এ বিষয়ে সরকার, বঙ্গভবন কিংবা সংশ্লিষ্ট কোনো কর্তৃপক্ষের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা দেওয়া হয়নি।

গুঞ্জনের সূত্রপাত হয় প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েরের একটি ফেসবুক পোস্ট থেকে। ওই পোস্টে দাবি করা হয়, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন। একই সঙ্গে সেখানে উল্লেখ করা হয়, নতুন রাষ্ট্রপতি হিসেবে বিএনপির কোনো শীর্ষ নেতার পরিবর্তে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির নাম বিবেচনায় রয়েছে।

পোস্টটি ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে বিএনপির এক জ্যেষ্ঠ নেতা জানিয়েছেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত বা প্রক্রিয়া সম্পর্কে তিনি অবগত নন।

এদিকে বঙ্গভবনের একটি সূত্র জানিয়েছে, রাষ্ট্রপতির এমন কোনো সিদ্ধান্তের বিষয়ে তাদের কাছে কোনো তথ্য নেই। রাষ্ট্রপতি নিজেও এ বিষয়ে কাউকে কিছু জানাননি বলে দাবি করেছে সূত্রটি।

বুধবার রাত পর্যন্ত সরকার বা বঙ্গভবনের প্রেস উইং থেকেও রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগ নিয়ে কোনো আনুষ্ঠানিক বক্তব্য বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

উল্লেখ্য, স্বাস্থ্য পরীক্ষার জন্য গত মে মাসে যুক্তরাজ্য সফরে যান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। কেমব্রিজের রয়াল প্যাপওয়ার্থ হাসপাতালে তার এনজিওগ্রাম করা হলে হৃদযন্ত্রের একটি ধমনিতে গুরুতর ব্লক ধরা পড়ে। পরে তাৎক্ষণিকভাবে এনজিওপ্লাস্টি করে একটি স্টেন্ট বসানো হয়। চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর তিনি দেশে ফেরেন। তখন বঙ্গভবনের প্রেস বিভাগ তার শারীরিক অবস্থাকে ‘স্থিতিশীল ও সন্তোষজনক’ বলে জানিয়েছিল।

এর আগে গত বছরের ডিসেম্বরে বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে রাষ্ট্রপতি দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা প্রকাশ করেছিলেন। তিনি বলেছিলেন, “আমি এখান থেকে চলে যেতে চাই।” কেন পদত্যাগের কথা ভাবছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার ভালো লাগে না।” বিদেশে বাংলাদেশের মিশনগুলো থেকে তার ছবি সরিয়ে ফেলা এবং বঙ্গভবনের প্রেস উইং প্রত্যাহার করায় তিনি অপমানবোধ করেছেন বলেও জানান।

এদিকে, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর রাষ্ট্রপতিকে বিভিন্ন রাষ্ট্রীয় অনুষ্ঠানে অংশ নিতে দেখা গেছে। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ চলাকালে জামায়াতে ইসলামী ও এনসিপিসহ কয়েকটি বিরোধী দলের সদস্যরা ওয়াকআউট করেছিলেন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page