1. 0u5r3ETJSCD7FY@gmail.com : 0u5r3ETJSCD7FY :
  2. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  3. live@www.media71bd.com : Media 71 : Media 71
  4. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাত ঘণ্টায় ঢাকা-সহ দেশের ১১ স্থানে অগ্নিসংযোগ, ছড়িয়ে পড়েছে আতঙ্ক বিশ্ববাজারে সয়াবিন তেলের দাম কমলেও দেশে তিন দফা বৃদ্ধি মিয়ানমারে স্কুলে জান্তা বাহিনীর বিমান হামলা, শিশুসহ নিহত ৩০ হাতিরঝিলে আবারও ইন্টারনেট প্রতিষ্ঠানের কার্যালয়ে গুলি মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ঢাকা সফর স্থগিত পুলিশে একসঙ্গে ৮ কর্মকর্তার বদলি, প্রজ্ঞাপন জারি মেট্রোরেলের নিরাপত্তায় ২০ মিটারের মধ্যে থাকা ভবনমালিকদের অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ টেস্ট থেকে বিদায় নিচ্ছেন মুশফিক, ২১ বছরের ক্যারিয়ারে গড়েছেন অসংখ্য রেকর্ড জুলাই হত্যাকাণ্ডের বিচার ও রাজনৈতিক মীমাংসা জরুরি: বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক শেখ হাসিনার দেশে ফেরার কোনো সম্ভাবনা নেই: তথ্য উপদেষ্টা

মেট্রোরেলের নিরাপত্তায় ২০ মিটারের মধ্যে থাকা ভবনমালিকদের অঙ্গীকারনামা নিচ্ছে পুলিশ

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬

রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা (কেপিআই) হিসেবে ঘোষিত মেট্রোরেলের নিরাপত্তা জোরদারে বিশেষ উদ্যোগ নিয়েছে পুলিশ। এর অংশ হিসেবে মেট্রোরেল স্থাপনার সীমানার ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও প্রতিষ্ঠানের মালিকদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নেওয়া হচ্ছে। পাশাপাশি কিছু এলাকায় ভবনমালিক ও নিরাপত্তাকর্মীদের মৌখিকভাবে সতর্ক করে প্রয়োজনীয় নির্দেশনাও দেওয়া হচ্ছে।

সাম্প্রতিক নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কায় নেওয়া এ উদ্যোগের আওতায় সংশ্লিষ্ট ভবনের মালিক ও ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলোকে নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশ নিয়ন্ত্রণ, সন্দেহজনক ব্যক্তিদের গতিবিধি পর্যবেক্ষণ এবং যেকোনো ধরনের নাশকতা প্রতিরোধে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

কেপিআই নিরাপত্তা নীতিমালা-২০১৩ অনুযায়ী, সংশ্লিষ্ট থানা-পুলিশ এসব অঙ্গীকারনামা সংগ্রহ করে নিজেদের নথিতে সংরক্ষণ করছে। রাজধানীর মিরপুর, পল্লবী ও মতিঝিল এলাকার বিভিন্ন ভবন ঘুরে এ তথ্য পাওয়া গেছে। তবে এলাকাভেদে পুলিশের কার্যক্রমে কিছুটা পার্থক্য রয়েছে। মিরপুর ও পল্লবীতে মৌখিকভাবে সতর্ক করা হলেও মতিঝিল এলাকায় লিখিত অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। এমনকি মতিঝিল মেট্রোস্টেশনসংলগ্ন একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রধান কার্যালয় থেকেও অঙ্গীকারনামা সংগ্রহ করেছে পুলিশ।

নাম প্রকাশ না করার শর্তে ওই ব্যাংকের একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, মতিঝিল থানা-পুলিশ তাঁদের কাছ থেকে লিখিত অঙ্গীকারনামা নিয়েছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। এ পরিপ্রেক্ষিতে ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের জন্যও নিরাপত্তা নির্দেশনা জারি করা হয়েছে।

অন্যদিকে, মিরপুরের শেওড়াপাড়া এলাকার অনামিকা কনকর্ড ভবনের ব্যবস্থাপক রুবেল আকন্দ জানান, মেট্রোরেল চালুর পর থেকেই আশপাশের ভবনগুলোকে বিভিন্ন সময় পুলিশ সতর্ক করে আসছে। প্রায় দুই সপ্তাহ আগেও তাঁদের সতর্ক করা হয়েছে। নিরাপত্তার অংশ হিসেবে ভবনের ছাদে তালা লাগানো হয়েছে এবং সেখানে নজরদারির জন্য একজনকে দায়িত্ব দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত নির্দেশনা বা অঙ্গীকারনামা দেওয়া হয়নি।

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান জানান, কেপিআইভুক্ত স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ নিয়মিত কাজ করছে। এর অংশ হিসেবে আশপাশের ভবনমালিকদের মৌখিকভাবে সতর্ক করা হয়েছে।

মিরপুর-১১ মেট্রোস্টেশনের কাছাকাছি একটি ভবনের তত্ত্বাবধায়ক হারুন অর রশিদও জানান, পুলিশ মাঝেমধ্যে তাঁদের এ বিষয়ে সতর্ক করে। সম্প্রতিও মৌখিক নির্দেশনা দেওয়া হয়েছে এবং তাঁরা সে অনুযায়ী নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করছেন।

ভবনের ছাদ ও আশপাশের এলাকায় নজরদারির নির্দেশ

অঙ্গীকারনামা ও সংশ্লিষ্ট নথিপত্র অনুযায়ী, সরকার ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) সব স্থাপনাকে ‘১(ক)’ শ্রেণির কেপিআই হিসেবে ঘোষণা করেছে। কেপিআই নিরাপত্তা নীতিমালা-২০১৩ অনুযায়ী, গুরুত্বপূর্ণ স্থাপনার বহিঃনিরাপত্তা নিশ্চিত করতে আশপাশের সুউচ্চ ভবন থেকে সরাসরি পর্যবেক্ষণ প্রতিরোধে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে। একই সঙ্গে কেপিআইয়ের সীমানাপ্রাচীর থেকে ২০ মিটারের মধ্যে থাকা ভবন ও স্থাপনার নিরাপত্তা ছাড়পত্র নেওয়ার বিষয়টিও নীতিমালায় উল্লেখ রয়েছে।

পুলিশের নেওয়া অঙ্গীকারনামায় বলা হয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যেন ভবনের ভেতরে, বারান্দায় কিংবা ছাদে রাষ্ট্রবিরোধী, জননিরাপত্তা বিঘ্নকারী বা নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করতে না পারে, তা নিশ্চিত করতে হবে। এ বিষয়ে ভবনমালিক ও ভাড়াটেদের সচেতন থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া মেট্রোরেল স্থাপনার দিকে ভবন থেকে সরাসরি পর্যবেক্ষণ ও নজরদারি প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। এ জন্য প্রয়োজনীয় স্থানে পর্দা বা আড়াল ব্যবহারের পাশাপাশি ভবনে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা রাখার কথা বলা হয়েছে।

ভবনের ছাদ ও সংরক্ষিত এলাকায় প্রবেশের ক্ষেত্রেও নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। অফিস চলাকালে এবং বিশেষ করে অফিস সময়ের পর রাতে অনুমতি ছাড়া কোনো কর্মকর্তা, কর্মচারী বা বহিরাগত ব্যক্তি যেন এসব স্থানে প্রবেশ করতে না পারেন, তা নিশ্চিত করতে হবে। এ জন্য নিরাপত্তাকর্মীদের নিয়মিত টহলের ব্যবস্থাও রাখতে হবে।

ভবনের বাসিন্দা, ভাড়াটে কিংবা নতুন করে ভাড়া নিতে আসা কোনো ব্যক্তির চলাফেরা বা আচরণ সন্দেহজনক মনে হলে দ্রুত সংশ্লিষ্ট থানা-পুলিশ ও মেট্রোরেল কর্তৃপক্ষকে জানানোর নির্দেশনা রয়েছে। পাশাপাশি ভবনের কোনো অংশ নতুন করে ভাড়া দেওয়া বা অন্য কারও কাছে হস্তান্তর করা হলে নতুন ব্যবহারকারীকে অঙ্গীকারনামার শর্তগুলো জানাতে হবে এবং সেগুলো মেনে চলা নিশ্চিত করতে হবে।

অঙ্গীকারনামায় আরও উল্লেখ করা হয়েছে, এসব শর্ত লঙ্ঘন করা হলে অথবা সংশ্লিষ্ট ভবনে কোনো নাশকতামূলক কর্মকাণ্ড ঘটলে প্রচলিত আইন ও কেপিআই নিরাপত্তা নীতিমালা অনুযায়ী ভবনমালিক এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক বা আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।

সরকারি স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারেও নির্দেশনা

এদিকে, গত ১৮ নভেম্বর সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে জারি করা এক অফিস আদেশে অধিদপ্তরের অধীন সব প্রতিষ্ঠানের সরকারি সম্পদ ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেওয়া হয়েছে।

দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অগ্নিসংযোগসহ যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা প্রতিরোধে এ নির্দেশনা দেওয়া হয়। এতে কেপিআইভুক্ত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর নিরাপত্তা জোরদারের পাশাপাশি দায়িত্ব পালনে ব্যর্থ কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।

এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার জানান, মেট্রোরেলের কাছাকাছি অবস্থিত ভবন ও প্রতিষ্ঠানগুলোর কাছ থেকেই অঙ্গীকারনামা নেওয়া হয়েছে। মূলত সংশ্লিষ্টদের সচেতন করতেই এ উদ্যোগ। মেট্রোরেল কেপিআইভুক্ত স্থাপনা হওয়ায় এর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

তিনি আরও বলেন, নির্দেশনা পাওয়ার পর থেকেই পুলিশ সংশ্লিষ্ট ব্যক্তিদের সচেতন করছে। সবাই নিজ নিজ অবস্থান থেকে সতর্ক থাকলে নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ করা সম্ভব হবে এবং জননিরাপত্তা বজায় রাখা সহজ হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page