1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৮ অপরাহ্ন

বিশ্বকাপে পর্তুগালকে রুখে দিল ডিআর কঙ্গো, ম্যাচ ১-১ ড্র

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

বিশ্বকাপ অভিযান শুরুতেই হোঁচট খেল পর্তুগাল। অপেক্ষাকৃত কম শক্তিশালী প্রতিপক্ষ ডিআর কঙ্গোর বিপক্ষে জয় তুলে নিতে পারেনি ক্রিশ্চিয়ানো রোনালদোর দল। হিউস্টন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

৫২ বছর পর বিশ্বকাপে ফিরে নিজেদের প্রথম ম্যাচেই ইউরোপিয়ান পরাশক্তি পর্তুগালের বিপক্ষে গুরুত্বপূর্ণ এক পয়েন্ট অর্জন করেছে ডিআর কঙ্গো।

ম্যাচের শুরু থেকেই বলের দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করে পর্তুগাল। এর ফলও পেয়ে যায় দ্রুত। ষষ্ঠ মিনিটে পেদ্রো নেতোর নিখুঁত ক্রসে হেড করে দলকে এগিয়ে দেন নেভেস। তার গোলে ১-০ ব্যবধানে লিড নেয় পর্তুগাল।

গোল হজমের পর ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে ডিআর কঙ্গো। রক্ষণভাগে অধিনায়ক চানসেল বেমবার দৃঢ় উপস্থিতি এবং আক্রমণে উইসার সক্রিয়তা দলকে আত্মবিশ্বাস জোগায়।

প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে আসে ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্ত। একটি কর্নার থেকে ডান দিকের ক্রসে ফার পোস্টে থাকা উইসা শক্তিশালী হেডে বল জালে জড়ান। এর মাধ্যমে বিশ্বকাপ ইতিহাসে নিজেদের প্রথম গোলের স্বাদ পায় ডিআর কঙ্গো। সেই গোলেই সমতায় ফেরে আফ্রিকার দলটি।

বিরতির পরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে ডিআর কঙ্গো। ৫৮ মিনিটে সেদরিক বাকাম্বুর শট পোস্টে লেগে ফিরে আসে, যদিও তার আগে অফসাইডের সংকেত দিয়েছিলেন রেফারি।

অন্যদিকে পর্তুগালও একাধিক সুযোগ তৈরি করে। ৫৬ মিনিটে জোয়াও ক্যান্সেলোর ওভারহেড কিক জালে গেলেও অফসাইডের কারণে গোল বাতিল হয়। ৬৯ মিনিটে ম্যাচের সবচেয়ে বড় সুযোগ পান অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো। তবে বক্সের ভেতর থেকে নেওয়া তার শট লক্ষ্যভ্রষ্ট হয়।

শেষ পর্যন্ত আর কোনো দলই গোল করতে না পারায় ১-১ সমতায় শেষ হয় ম্যাচ। ফলে বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকেই একটি করে পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল ও ডিআর কঙ্গো।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page