1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫২ পূর্বাহ্ন
সর্বশেষঃ
শি জিনপিংয়ের সম্মানে হোয়াইট হাউসের নৈশভোজের মেনু প্রকাশ আসিয়ান কাপে আজ মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ আরসিইপিতে বাংলাদেশের যোগদানের প্রক্রিয়া আরও এক ধাপ এগোল যুদ্ধের পরিধি ভারত মহাসাগর পর্যন্ত ছড়িয়ে দেওয়ার হুমকি ইরানের ‘ট্রাম্প চান চুক্তি, শি জিনপিং চান জয়’ সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ঝুঁকি মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার আহ্বান তারেক রহমানের সুনামগঞ্জে ছাত্রদল-শিবিরের ধাওয়া-পাল্টাধাওয়া, ভাঙচুর ও সাংবাদিক হেনস্তার অভিযোগ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কার্যালয়ে লিগ্যাল অফিসার জাইমা রহমান অডিও ক্লিপ ছড়িয়ে পড়ার ঘটনায় ক্যান্টনমেন্ট থানার ওসি গ্রেপ্তার ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন পেল আরও পাঁচ প্রতিষ্ঠান

ডিজিটাল ব্যাংকের প্রাথমিক অনুমোদন পেল আরও পাঁচ প্রতিষ্ঠান

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬

দেশে ডিজিটাল ব্যাংক চালুর জন্য আরও পাঁচ প্রতিষ্ঠানকে প্রাথমিক সম্মতিপত্র বা লেটার অব ইনটেন্ট (এলওআই) দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে বিকাশ, রবি, বাংলালিংক ও স্কয়ার গ্রুপের যৌথ উদ্যোগও রয়েছে।

অনুমোদন পাওয়া প্রতিষ্ঠানগুলো হলো—বিকাশের বিকাশ ডিজিটাল ব্যাংক, রবি আজিয়াটার বুস্ট ডিজিটাল ব্যাংক, বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওন ও স্কয়ার গ্রুপের যৌথ উদ্যোগ নোভা ডিজিটাল ব্যাংক, ডিজিটাল ব্যাংকিং অব ভুটান-ডিকে এবং কড়ি।

এগুলোর মধ্যে কড়ি আগেই ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ডিজিটাল ব্যাংক হিসেবে অনুমোদন পেয়েছিল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এসব প্রতিষ্ঠানকে এলওআই দেওয়ার সিদ্ধান্ত হয়। বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান।

তিনি জানান, বৃহস্পতিবারের পর্ষদ সভায় আগে অনুমোদন পাওয়া কড়িসহ মোট পাঁচটি প্রতিষ্ঠানকে ডিজিটাল ব্যাংকের অনুমোদন দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এখন তাদের লেটার অব ইনটেন্ট দেওয়া হবে। পরবর্তী সময়ে নির্ধারিত শর্ত পূরণ করতে পারলে প্রতিষ্ঠানগুলোকে চূড়ান্ত লাইসেন্স দেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page