1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট রেটিংসে এগিয়েছে ইউল্যাব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮ম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

আন্তর্জাতিক উচ্চশিক্ষা মূল্যায়নের অন্যতম মর্যাদাপূর্ণ সূচক টাইমস হায়ার এডুকেশন (THE) ইমপ্যাক্ট রেটিংস ২০২৬-এ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)। এ বছর দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে অষ্টম এবং সরকারি-বেসরকারি মিলিয়ে ১২তম স্থান অর্জন করেছে প্রতিষ্ঠানটি।

ইউল্যাব জানিয়েছে, গত বছরের ১০০১–১৫০০ বৈশ্বিক র‌্যাংকিং ব্যান্ড থেকে উন্নীত হয়ে এবার তারা ৮০১–১০০০ বৈশ্বিক র‌্যাংকিং ব্যান্ডে স্থান পেয়েছে। টেকসই উন্নয়নভিত্তিক শিক্ষা, গবেষণা এবং সামাজিক সম্পৃক্ততায় ধারাবাহিক অবদানের স্বীকৃতি হিসেবে এই অর্জনকে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

গত ২৪ জুন প্রকাশিত রেটিংসে বিশ্বের ১১৬টি দেশ ও অঞ্চলের ১ হাজার ৬০৩টি বিশ্ববিদ্যালয় অংশ নেয়। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে বিশ্ববিদ্যালয়গুলোর অবদানের ভিত্তিতে এ মূল্যায়ন করা হয়। এ বছর বাংলাদেশ থেকে মোট ২২টি বিশ্ববিদ্যালয় এই রেটিংসে স্থান পেয়েছে।

বিভিন্ন এসডিজি সূচকেও ভালো অবস্থান অর্জন করেছে ইউল্যাব। এসডিজি-১১ (সাসটেইনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিজ)-এ দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান লাভ করেছে প্রতিষ্ঠানটি। এ সূচকে বৈশ্বিকভাবে তাদের অবস্থান ৪০১–৬০০ ব্যান্ডে।

এ ছাড়া এসডিজি-১৭ (পার্টনারশিপস ফর দ্য গোলস) এবং এসডিজি-৪ (কোয়ালিটি এডুকেশন)-এ ইউল্যাব দেশের মধ্যে ষষ্ঠ স্থান অর্জন করেছে। উভয় ক্ষেত্রেই বৈশ্বিক অবস্থান ৪০১–৬০০ ব্যান্ডে রয়েছে।

এসডিজি-৮ (ডিসেন্ট ওয়ার্ক অ্যান্ড ইকোনমিক গ্রোথ)-এ বিশ্ববিদ্যালয়টি দেশের মধ্যে সপ্তম এবং বৈশ্বিকভাবে ৬০১–৮০০ ব্যান্ডে স্থান পেয়েছে। পাশাপাশি এসডিজি-৫ (জেন্ডার ইকুয়ালিটি)-এ সপ্তম স্থান অর্জনের মাধ্যমে বৈশ্বিকভাবে ৮০১–১০০০ ব্যান্ডে এবং এসডিজি-১ (নো পোভার্টি)-এ দেশের মধ্যে ১১তম স্থান অর্জন করে বৈশ্বিকভাবে ৬০১–৮০০ ব্যান্ডে অবস্থান করেছে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, এই সাফল্য টেকসই উন্নয়নের প্রতি ইউল্যাবের দীর্ঘমেয়াদি অঙ্গীকারের প্রতিফলন। শিক্ষা কার্যক্রম, গবেষণা, ক্যাম্পাস পরিচালনা এবং সামাজিক সম্পৃক্ততার বিভিন্ন উদ্যোগে টেকসই উন্নয়নের বিষয়গুলো সমন্বিতভাবে বাস্তবায়নের ফলেই এ অর্জন সম্ভব হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page