1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
সোমবার, ২৯ জুন ২০২৬, ১২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
সমঝোতার পরও বাড়ছে উত্তেজনা, ইরানকে ‘নিশ্চিহ্ন’ করার হুমকি ট্রাম্পের ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিলের প্রস্তাব: অর্থনীতিতে সুফলের চেয়ে ঝুঁকিই বেশি দেখছেন বিশেষজ্ঞরা কক্সবাজারসহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু ভূমিকম্প অনুভূত তিস্তার পানি বিপৎসীমার ১১ সেন্টিমিটার ওপরে, খুলে দেওয়া হয়েছে ব্যারাজের ৪৪ জলকপাট পুলিশের ২১ ঊর্ধ্বতন কর্মকর্তার রদবদল, সিআইডির প্রধান মোশাররফ হোছাইন সৌদি আরামকোর হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৪ প্রকাশিত হলো ৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল, বিভিন্ন ক্যাডারে সুপারিশ ১,৩২০ জন ‘কেপ ভার্দের কাছে হারবে আর্জেন্টিনা’— ঘানার তান্ত্রিক মোহাম্মদপুরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ওয়ার্ড নেতাকে গ্রেপ্তার প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

মেসির রেকর্ড গড়া ফ্রি-কিকে জয়ে গ্রুপসেরা আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: রবিবার, ২৮ জুন, ২০২৬

একাদশে একাধিক পরিবর্তন এনেও জয়ের ধারা অব্যাহত রেখেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিয়মরক্ষার ম্যাচে জর্ডানকে ৩-১ গোলে হারিয়ে শতভাগ সাফল্য নিয়ে গ্রুপ পর্ব শেষ করেছে লিওনেল স্কালোনির দল। ম্যাচের শেষ আধঘণ্টায় মাঠে নেমেই দৃষ্টিনন্দন এক ফ্রি-কিক গোলে নতুন রেকর্ডও গড়েছেন অধিনায়ক লিওনেল মেসি।

ডালাসে বাংলাদেশ সময় রোববার অনুষ্ঠিত ‘জে’ গ্রুপের ম্যাচে জিওভানি লো সেলসো, লাউতারো মার্তিনেস ও মেসির গোলে জয় তুলে নেয় আর্জেন্টিনা। এই জয়ে গ্রুপ পর্বে পূর্ণ ৯ পয়েন্ট অর্জন করে টুর্নামেন্টের তৃতীয় দল হিসেবে শতভাগ সাফল্যের কীর্তি গড়ে আলবিসেলেস্তেরা।

শুরু থেকেই বলের নিয়ন্ত্রণ রেখে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। ষষ্ঠ মিনিটে লো সেলসো জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোলটি বাতিল হয়। তবে ১৯তম মিনিটে আর ভুল করেননি তিনি। ডি-বক্সের বাইরে থেকে দারুণ বাঁকানো শটে দূরের পোস্ট ঘেঁষে বল জালে পাঠিয়ে দলকে এগিয়ে দেন।

৩১তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লাউতারো মার্তিনেস। ডি-বক্সে মার্কোস সেনেসিকে ফাউল করায় পাওয়া পেনাল্টি থেকে ঠান্ডা মাথায় গোলরক্ষককে পরাস্ত করেন তিনি।

বিরতির আগে যোগ করা সময়ে নিকোলাস ওতামেন্দির হেড অল্পের জন্য লক্ষ্যভ্রষ্ট হয়। পরের আক্রমণে লাউতারোর পাস থেকে সুযোগ পেলেও হুলিয়ান আলভারেসের শট রুখে দেন জর্ডানের গোলরক্ষক।

দ্বিতীয়ার্ধের শুরুতেই আলভারেস বল জালে জড়ালেও অফসাইডের কারণে সেটিও বাতিল হয়। ৫৪তম মিনিটে লাউতারো মার্তিনেসের শক্তিশালী শট ক্রসবারে লেগে বাইরে চলে যায়।

এর পরের মিনিটেই আক্রমণের ধারার বিপরীতে ব্যবধান কমায় জর্ডান। এহসান হাদ্দাদের ক্রস থেকে বদলি খেলোয়াড় মুসা আল-তামারি গোল করে ম্যাচে কিছুটা উত্তেজনা ফেরান।

৬০তম মিনিটে মাঠে নামেন অধিনায়ক লিওনেল মেসি। ৬৪তম মিনিটে প্রথম ফ্রি-কিক থেকে গোল করতে না পারলেও ৮০তম মিনিটে দেখান তার চিরচেনা জাদু। ডিফেন্সিভ ওয়ালের পাশ ঘেঁষে নেওয়া নিখুঁত বাঁকানো শটে বল জালে জড়িয়ে ম্যাচের অন্যতম সেরা গোলটি করেন তিনি। এই গোলের মাধ্যমে ফ্রি-কিক থেকে গোল করার ক্ষেত্রে আরও একটি অনন্য রেকর্ড নিজের নামে লেখান আর্জেন্টাইন মহাতারকা।

শেষ সময়ে আরও কয়েকটি সুযোগ তৈরি করলেও আর গোলের দেখা পায়নি আর্জেন্টিনা। ৩-১ ব্যবধানে জয় নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই শেষ ষোলো নিশ্চিত করে স্কালোনির শিষ্যরা।

আগামী শনিবার মায়ামিতে শেষ ষোলোয় টুর্নামেন্টের চমক কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page