1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

ইংল্যান্ড সফর বড় সুযোগ, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে চান নিগার

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৫ জুলাই, ২০২৬

বাংলাদেশ নারী ক্রিকেট দলের সাম্প্রতিক ধারাবাহিক ভালো পারফরম্যান্সের ফল হিসেবেই ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ এসেছে বলে মনে করেন অধিনায়ক নিগার সুলতানা। এই সুযোগ কাজে লাগিয়ে ইংল্যান্ডের মাটিতে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলতে চান তিনি।

শনিবার নতুন কুড়ি স্পোর্টস ক্রিকেট প্রতিযোগিতার ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আগামী বছরের ইংল্যান্ড সফর নিয়ে কথা বলেন বাংলাদেশ অধিনায়ক।

নিগার বলেন, “সম্প্রতি আমরা ইংল্যান্ডে খেলে এসেছি এবং সেখানে ভালো করেছি। অবশ্যই সেটার একটা প্রতিফলন রয়েছে।”

বাংলাদেশ নারী দল বৈশ্বিক টুর্নামেন্টের বাইরে খুব কমই ইংল্যান্ড, অস্ট্রেলিয়া কিংবা নিউজিল্যান্ডের মতো দেশের মাটিতে খেলার সুযোগ পায়। আগামী বছরের সেপ্টেম্বরে প্রথমবারের মতো ইংল্যান্ডের বিপক্ষে একটি পূর্ণাঙ্গ দ্বিপাক্ষিক সিরিজ খেলবে টাইগ্রেসরা।

সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

এ ধরনের সফরকে দলের উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ উল্লেখ করে নিগার বলেন, “এটা আমাদের দলের জন্য অনেক বড় সুযোগ। আমরা সবসময় চেয়েছি অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড বা ইংল্যান্ডের মতো দেশে গিয়ে খেলতে। কারণ এসব কন্ডিশনে খেললে খেলোয়াড়দের দক্ষতা অনেক বেশি উন্নত হয়।”

ইংল্যান্ডের কন্ডিশনে ভালো ফল পেতে প্রস্তুতির ওপরও জোর দেন বাংলাদেশ অধিনায়ক। তিনি বলেন, “যদি সেরা প্রস্তুতি নিয়ে যেতে পারি, তাহলে ভালো করা সম্ভব। এখন এফটিপির অধীনে আমাদের প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। সেখান থেকে যত বেশি সম্ভব পয়েন্ট অর্জনের লক্ষ্য নিয়েই খেলতে হবে।”

বাংলাদেশ নারী দলের জন্য এই সফর আন্তর্জাতিক ক্রিকেটে নিজেদের আরও শক্তভাবে প্রতিষ্ঠিত করার পাশাপাশি কঠিন কন্ডিশনে অভিজ্ঞতা অর্জনেরও গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page