1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

জার্মানিকে টাইব্রেকারে হারিয়ে ইতিহাস গড়ল প্যারাগুয়ে, প্রথমবার শেষ আটে

স্পোর্টস ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

বিশ্বকাপে বড় এক অঘটনের জন্ম দিয়েছে প্যারাগুয়ে। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে লাতিন আমেরিকার দলটি। এই জয়ের মধ্য দিয়ে প্রথমবারের মতো বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল (শেষ আট) নিশ্চিত করেছে প্যারাগুয়ে।

রুদ্ধশ্বাস টাইব্রেকারে শুরুতেই সুবিধা নেয় প্যারাগুয়ে। জার্মানির প্রথম শট নিতে আসা কাই হাভার্টজের প্রচেষ্টা বাঁদিকে ঝাঁপিয়ে দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন গোলরক্ষক অরলান্ডো গিল।

এরপর জার্মানি পরের দুই শটে সফল হলেও চতুর্থ শটে নিক ওলটেমাডে গোল করতে ব্যর্থ হন। তবে প্যারাগুয়ের আন্তোনিও সানাব্রিয়ার শটও ফিরিয়ে দিয়ে দলকে লড়াইয়ে রাখেন অভিজ্ঞ গোলরক্ষক ম্যানুয়েল নয়্যার।

জার্মানির নাদিম আমিরি পঞ্চম শটে গোল করলে প্যারাগুয়ের সামনে ম্যাচ জয়ের সুযোগ তৈরি হয়। কিন্তু ফ্যাবিয়ান বালবুয়েনার শট রুখে দিয়ে আবারও জার্মানিকে আশা দেখান নয়্যার। পাঁচটি করে শট শেষে স্কোর দাঁড়ায় ৩-৩।

এরপর শুরু হয় সাডেন-ডেথ। জার্মানির জোনাথান তাহ নিজের শট লক্ষ্যভ্রষ্ট করলে ম্যাচ জয়ের সুযোগ পায় প্যারাগুয়ে। সেই সুযোগ হাতছাড়া করেননি হুয়ান ক্যানালে। তার জয়সূচক গোলেই উচ্ছ্বাসে ফেটে পড়ে প্যারাগুয়ে শিবির।

২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর থেকেই বড় টুর্নামেন্টে ধারাবাহিকতা হারিয়েছে জার্মানি। ২০১৮ ও ২০২২—টানা দুই বিশ্বকাপেই গ্রুপ পর্ব থেকে বিদায় নিতে হয়েছিল চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের। এবার দুর্দান্ত পারফরম্যান্সে এক ম্যাচ হাতে রেখেই নকআউট পর্ব নিশ্চিত করে প্রত্যাবর্তনের ইঙ্গিত দিয়েছিল তারা। তবে সেই স্বপ্ন বেশিদূর এগোয়নি। শেষ ষোলোর বাধাই পেরোতে ব্যর্থ হয়ে বিদায় নিতে হলো জার্মানদের।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page