1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

ভারত গোপন কৌশলে পাকিস্তানের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে: শেহবাজ শরিফ

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

ভারত গোপন কৌশল ও প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে পাকিস্তানের শান্তি ও স্থিতিশীলতা ব্যাহত করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ।

শনিবার করাচিতে পাকিস্তান নৌবাহিনী একাডেমিতে ১২৫তম মিডশিপম্যান এবং ৩৩তম শর্ট সার্ভিস কমিশন (এসএসসি) কোর্সের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। পাকিস্তানি সংবাদমাধ্যম ডন নিউজ এ তথ্য জানিয়েছে।

শেহবাজ শরিফ বলেন, পাকিস্তান বর্তমানে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ—উভয় ক্ষেত্রেই বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জের মুখোমুখি। তার দাবি, গত বছরের মে মাসের সংঘাতে ‘অপমানজনক পরাজয়ের’ পর ভারত সরাসরি সংঘাতের পথ এড়িয়ে পাকিস্তানের অভ্যন্তরে অস্থিতিশীলতা সৃষ্টির লক্ষ্যে গোপন তৎপরতা ও প্রক্সি গোষ্ঠীগুলোকে মদদ দিচ্ছে।

তিনি আরও বলেন, শুধু পূর্ব সীমান্ত নয়, পশ্চিম সীমান্ত থেকেও বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসবাদের বড় ধরনের হুমকির মুখে রয়েছে পাকিস্তান। তবে এসব চ্যালেঞ্জ মোকাবিলায় দেশের জনগণ সশস্ত্র বাহিনীর পাশে রয়েছে। একই সঙ্গে পাকিস্তান শান্তি, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সব অমীমাংসিত বিরোধের সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ বলেও উল্লেখ করেন তিনি।

আন্তর্জাতিক অঙ্গনে পাকিস্তানের ভূমিকার কথা তুলে ধরে শেহবাজ শরিফ বলেন, সাম্প্রতিক বৈশ্বিক পরিস্থিতি বিশ্বকে নতুন বাস্তবতার মুখোমুখি করেছে। এ প্রেক্ষাপটে পাকিস্তান শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তিনি দাবি করেন, বন্ধুপ্রতিম দেশগুলোর সহযোগিতায় পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ঐতিহাসিক ‘ইসলামাবাদ সমঝোতা স্মারক’ স্বাক্ষরিত হয়েছে এবং এতে তিনি মধ্যস্থতাকারী হিসেবে স্বাক্ষর করার সুযোগ পেয়েছেন।

এ ছাড়া কাশ্মীরি জনগণ, গাজার বাসিন্দা এবং ফিলিস্তিনিদের অধিকারের প্রতি পাকিস্তানের নৈতিক সমর্থন অব্যাহত থাকবে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠানে পাসিং আউট প্যারেডে অংশ নেওয়া নবীন নৌ কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এবারের কোর্সে বাংলাদেশ, তুরস্ক, বাহরাইন, ইরাক, শ্রীলঙ্কা ও জিবুতির কর্মকর্তাদের অংশগ্রহণ তাকে আনন্দিত করেছে। তিনি আশা প্রকাশ করেন, পাকিস্তান নৌবাহিনী একাডেমি থেকে অর্জিত প্রশিক্ষণ ও অভিজ্ঞতা তাদের নিজ নিজ দেশের নৌবাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করে তুলতে এবং আন্তর্জাতিক সমুদ্রসীমায় পেশাদারিত্বের পরিচয় দিতে সহায়ক হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page