1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

তীব্র তাপপ্রবাহে যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবসের একাধিক অনুষ্ঠান বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ৪ জুলাই, ২০২৬

যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উদযাপনের প্রাক্কালে দেশজুড়ে তীব্র তাপপ্রবাহ দেখা দিয়েছে। নজিরবিহীন এই দাবদাহের কারণে রাজধানী ওয়াশিংটন ডিসিসহ বিভিন্ন অঙ্গরাজ্যে স্বাধীনতা দিবসের প্যারেড ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠান বাতিল বা স্থগিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

শুক্রবার (৩ জুলাই) থেকে দেশটির পূর্ব উপকূল ও মিডওয়েস্ট অঞ্চলের প্রায় ১৬ কোটি ৫০ লাখ মানুষ চরম গরমের মধ্যে রয়েছেন। আবহাওয়া পরিস্থিতির কারণে স্বাধীনতা দিবসের নানা আয়োজনেও প্রভাব পড়েছে।

জননিরাপত্তার কথা বিবেচনা করে ফিলাডেলফিয়ার ঐতিহ্যবাহী ‘Salute to Independence Semi-Quincentennial Parade’ বাতিল করা হয়েছে। একইভাবে রাজধানী ওয়াশিংটনে অনুষ্ঠিত ‘Great American State Fair’ সাময়িকভাবে বন্ধ রাখা হয়। মেলায় অংশ নেওয়া বেশ কয়েকজন তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হওয়ায় তাদের হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ছাড়া ৪ জুলাই সকালে অনুষ্ঠিত হওয়ার কথা থাকা ওয়াশিংটনের ‘Independence Day Parade’-ও বাতিল করা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস (এনডব্লিউএস) জানিয়েছে, অনেক এলাকায় তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াস (১০৪ ডিগ্রি ফারেনহাইট) ছাড়িয়ে গেছে। উচ্চ আর্দ্রতার কারণে অনুভূত তাপমাত্রা আরও বেশি হওয়ায় পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।

ওয়াশিংটন ডিসির ফায়ার অ্যান্ড ইএমএস বিভাগ জানিয়েছে, তাপপ্রবাহের কারণে বেশ কয়েকজন হিট স্ট্রোক ও অন্যান্য তাপজনিত অসুস্থতায় আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন।

এদিকে স্বাধীনতা দিবস উপলক্ষে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য দেওয়ার পরিকল্পনা থাকলেও জননিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন বাড়তি সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে।

তাপপ্রবাহ মোকাবিলায় নিউইয়র্ক সিটিসহ বিভিন্ন এলাকায় কুলিং সেন্টার চালু করা হয়েছে। পাশাপাশি জরুরি প্রয়োজন ছাড়া বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। স্বাস্থ্য বিশেষজ্ঞরা পর্যাপ্ত পানি ও অন্যান্য তরল পানীয় গ্রহণ এবং দীর্ঘ সময় রোদে অবস্থান এড়িয়ে চলার আহ্বান জানিয়েছেন।

আবহাওয়াবিদদের মতে, সাম্প্রতিক বছরগুলোর মধ্যে এটি যুক্তরাষ্ট্রের অন্যতম তীব্র তাপপ্রবাহ। তাদের ধারণা, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এ ধরনের দীর্ঘস্থায়ী ও তীব্র তাপপ্রবাহের ঘটনা ক্রমেই বাড়ছে। ফলে স্বাধীনতার ২৫০ বছর পূর্তির ঐতিহাসিক উদযাপনের পাশাপাশি এবার জননিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে স্থানীয় প্রশাসন।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page