1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সর্বশেষঃ
স্থানীয় নির্বাচন সামনে রেখে ভোটার তালিকার খসড়া প্রকাশ, বেড়েছে ৩ লাখের বেশি ভোটার জেট ফুয়েলের দাম বাড়ল, অভ্যন্তরীণ ফ্লাইটে লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা সালমান শাহ হত্যা মামলা: কারাগারে খলনায়ক ডন জেরার জন্য আদালতে সময়মতো হাজির হতে পারেননি পরীমণি বিদ্যুৎ-জ্বালানি নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,০৬৩ ১৬ আগস্ট প্রথমবার সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের বিনামূল্যে ইউনিফর্ম বিতরণ রাঙামাটিতে দুর্যোগকবলিত ১ হাজার পরিবারকে খাদ্য সহায়তা ইউটিলিটি বিল ও মোবাইল রিচার্জে ৫ হাজার টাকা পর্যন্ত ডিজিটাল ঋণের পরিকল্পনা রাষ্ট্রপতি পদে ১১ দলীয় জোটের প্রার্থী কর্নেল অলি আহমদ

জেট ফুয়েলের দাম বাড়ল, অভ্যন্তরীণ ফ্লাইটে লিটারে ২৮ টাকা ৫৩ পয়সা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: রবিবার, ৯ আগস্ট, ২০২৬

আগস্ট মাসের জন্য উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অভ্যন্তরীণ রুটের ফ্লাইটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম ১৩০ টাকা ৯৯ পয়সা থেকে বাড়িয়ে ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এতে প্রতি লিটারে দাম বেড়েছে ২৮ টাকা ৫৩ পয়সা।

রোববার (৯ আগস্ট) এক বার্তায় এ তথ্য জানিয়েছে বিইআরসি।

বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দামও বাড়ানো হয়েছে। আন্তর্জাতিক রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শূন্য দশমিক ৮৫৫৬ মার্কিন ডলার থেকে বাড়িয়ে ১ দশমিক ০৩৫৮ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে।

চলতি বছরের ২৪ মার্চ অভ্যন্তরীণ রুটে জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ এবং আন্তর্জাতিক ফ্লাইটে প্রায় ৭৯ শতাংশ বাড়ানো হয়েছিল। এরপর ৭ এপ্রিলও জেট ফুয়েলের দাম বাড়ানো হয়।

তবে পরবর্তী সময়ে কয়েক দফায় জেট ফুয়েলের দাম কমানো হয়েছিল। মে মাসে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম ২২৭ টাকা ৮ পয়সা থেকে কমিয়ে ২০৫ টাকা ৪৫ পয়সা নির্ধারণ করা হয়। জুন মাসে তা আরও কমিয়ে ১৬৫ টাকা ৮৮ পয়সা থেকে ১৫০ টাকা ২১ পয়সা করা হয়েছিল।

সর্বশেষ আগস্ট মাসে অভ্যন্তরীণ রুটের জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়ে প্রতি লিটার ১৫৯ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page