1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
সর্বশেষঃ
রাঙামাটির কৃতি সন্তান মো. সাইমুন ইসলাম পেলেন ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৬ ফুটপাথ দখলমুক্ত হওয়ায় স্বস্তি, অভিযান অব্যাহত রাখার দাবি নগরবাসীর আজ মহাসপ্তমী: দুর্গোৎসবের দ্বিতীয় দিনে দেবী দুর্গার আরাধনা সাভার সেনানিবাসে সেনাবাহিনীর সাত ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘এমভি বাংলার জয়যাত্রা’

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬

ইরান-ইসরায়েল সংঘাতের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর অবশেষে হরমুজ প্রণালি অতিক্রম করেছে বাংলাদেশ শিপিং করপোরেশনের (বিএসসি) মালিকানাধীন জাহাজ ‘এমভি বাংলার জয়যাত্রা’। সোমবার (২২ জুন) দিবাগত রাত ৩টার দিকে জাহাজটি নিরাপদে প্রণালি পার হয়।

বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক বিষয়টি নিশ্চিত করে জানান, ৩১ জন বাংলাদেশি নাবিক ও ক্রুকে নিয়ে জাহাজটি সফলভাবে হরমুজ প্রণালি অতিক্রম করেছে। জাহাজের অতিরিক্ত চিফ অফিসার প্রণয় সাহাও ক্ষুদে বার্তায় নিরাপদে প্রণালি পার হওয়ার তথ্য নিশ্চিত করেছেন।

প্রায় ৩৭ হাজার টন সার বহনকারী জাহাজটি দক্ষিণ আফ্রিকার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিলেও হরমুজ প্রণালি ব্যবহারের অনুমতি না পাওয়ায় গত ২৮ ফেব্রুয়ারি থেকে কার্যত পারস্য উপসাগরে আটকে ছিল। এ সময়ে একাধিকবার যাত্রার চেষ্টা করেও সফল হতে পারেনি জাহাজটি।

পররাষ্ট্র মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং বাংলাদেশ শিপিং করপোরেশন সমন্বিতভাবে বিষয়টি নিয়ে কাজ করে। দীর্ঘ প্রচেষ্টার পর চতুর্থবারের চেষ্টায় জাহাজটি হরমুজ প্রণালি অতিক্রম করতে সক্ষম হয়।

বাংলাদেশ শিপিং করপোরেশন জানিয়েছে, ২০১৮ সালে নির্মিত ৩৮ হাজার ৮৯৪ ডেডওয়েট টন (ডিডব্লিউটি) ধারণক্ষমতার এই বাল্ক ক্যারিয়ার বর্তমানে সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরা বন্দরের জলসীমার দিকে অগ্রসর হচ্ছে। সেখানে জ্বালানি গ্রহণ (বাংকারিং) এবং প্রয়োজনীয় ক্লিয়ারেন্স প্রক্রিয়া সম্পন্ন করা হবে।

বিএসসি আরও জানিয়েছে, জাহাজে থাকা ৩১ জন নাবিক ও ক্রু সদস্য সবাই সুস্থ ও নিরাপদ রয়েছেন।

আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তথ্য অনুযায়ী, হরমুজ প্রণালির আশপাশে এখনও প্রায় ১,৬০০ জাহাজ আটকে রয়েছে। গত ফেব্রুয়ারিতে সংঘাত শুরু হওয়ার কয়েকদিন পর ইরান এই গুরুত্বপূর্ণ জলপথে চলাচলের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করে। সাম্প্রতিক সময়ে যুদ্ধবিরতি ও উত্তেজনা প্রশমনের অগ্রগতির পর আবারও হরমুজ প্রণালি অতিক্রমের সুযোগ তৈরি হয়, যার ফলেই সফলভাবে যাত্রা অব্যাহত রাখতে পেরেছে ‘এমভি বাংলার জয়যাত্রা’।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page