1. live@www.media71bd.com : Media 71 : Media 71
  2. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১২:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দুই বছরেও শেষ হয়নি ‘বড় খাল’ সেতুর কাজ, চরম দুর্ভোগে ২০ গ্রামের মানুষ শাহ আমানত দরগাহে ১০ দিনব্যাপী শাহাদাতে মাহফিল সম্পন্ন কুমিল্লায় রেস্টুরেন্টে ভুলে ফেলে যাওয়া পাকিস্তানি শিশুকে ৬ ঘণ্টা পর পরিবারের কাছে হস্তান্তর ঢাকাসহ বিভিন্ন জেলায় আরবি লেখাসংবলিত সাদা-কালো পতাকা, তদন্তে আইনশৃঙ্খলা বাহিনী ‘তুরাগে সাত আ.লীগ-ছাত্রলীগ নেতাকর্মীর মরদেহ’ দাবিটি গুজব, বিভ্রান্ত না হওয়ার আহ্বান পুলিশের ভারত গোপন কৌশলে পাকিস্তানের স্থিতিশীলতা নষ্টের চেষ্টা করছে: শেহবাজ শরিফ ইতালিতে বাংলাদেশি পরিবারের তিন সদস্যকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে অলিম্পিক ডে-২০২৬ উদযাপন, খেলাধুলা ও শরীরচর্চায় গুরুত্বারোপ সেনাপ্রধানের মুদি দোকান করের আওতায়: রাজস্ব সংস্কার নাকি নতুন চ্যালেঞ্জ? টাইমস হায়ার এডুকেশন ইমপ্যাক্ট রেটিংসে এগিয়েছে ইউল্যাব, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৮ম

ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: শনিবার, ২৭ জুন, ২০২৬

ভেনেজুয়েলায় পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯২০ জনে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ হাজার ৩৬০ জন, আর ধ্বংসস্তূপের নিচে এখনও অন্তত ১৭২ জন আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজের তালিকাও ৫০ হাজার ছাড়িয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, শুক্রবার (২৬ জুন) দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ সর্বশেষ সরকারি হিসাব তুলে ধরে এসব তথ্য জানিয়েছেন।

এর আগে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছিলেন, ভূমিকম্পে প্রায় তিন হাজার মানুষ আহত হয়েছেন। শুক্রবার সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা অঙ্গরাজ্য পরিদর্শনের সময় তিনি বলেন, বিভিন্ন দেশ থেকে উদ্ধারকারী দল ইতোমধ্যে সেখানে পৌঁছাতে শুরু করেছে।

এদিকে, ধ্বংসস্তূপের নিচে আরও অনেক মানুষ আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফলে উদ্ধার অভিযান শেষ না হওয়া পর্যন্ত নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

গত বুধবার রাতে মাত্র এক মিনিটের ব্যবধানে রিখটার স্কেলে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এর মধ্যে দ্বিতীয়টি ১৯০০ সালের পর ভেনেজুয়ায় আঘাত হানা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প হিসেবে বিবেচিত হচ্ছে।

ভূতত্ত্ববিদদের প্রাথমিক বিশ্লেষণে ধারণা করা হচ্ছে, দেশটির উপকূলজুড়ে বিস্তৃত সান সেবাস্তিয়ান ফল্টে বড় ধরনের ফাটল সৃষ্টি হওয়ার কারণেই ভূমিকম্প দুটি হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধরনের শক্তিশালী ভূমিকম্পে সাধারণত ১০০ থেকে ২০০ কিলোমিটার দীর্ঘ ফল্ট লাইনে ভাঙন সৃষ্টি হতে পারে।

উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে আন্তর্জাতিক সহায়তাও জোরদার হয়েছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, নেদারল্যান্ডস, মেক্সিকো ও সুইজারল্যান্ড উদ্ধারকারী দল, প্রশিক্ষিত অনুসন্ধানী কুকুর, ড্রোন এবং জরুরি সরঞ্জাম পাঠিয়েছে। পাশাপাশি যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজ ও পরিবহন বিমান মোতায়েনের পাশাপাশি ১৫ কোটি মার্কিন ডলারের সহায়তা ঘোষণা করেছে।

সূত্র: বিবিসি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  
© ২০২৬ সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page