1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষঃ
সাড়ে চার ঘণ্টায় ১৩টি স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে সাময়িক বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর ফ্যামিলি কার্ড বাস্তবায়নে চ্যালেঞ্জ, মাঠপর্যায়ে অসংগতি ও সমন্বয়হীনতার অভিযোগ আজ খোলা থাকছে সকল ব্যাংক মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর আগে জানত না ঢাকা ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার: প্রধানমন্ত্রী ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা কর্মসংস্থানমুখী কারিগরি শিক্ষা গড়ে তুলতে চায় বাংলাদেশ: শিক্ষামন্ত্রী বাংলাদেশে উচ্চশিক্ষিত তরুণদের ২৯ শতাংশ বেকার: আইএমএফ সিরাজদিখানে শিশুদের খেলার মাঠ রক্ষার দাবিতে ৫০০ গ্রামবাসীর মানববন্ধন

জবির সমাজবিজ্ঞান অনুষদের ডিনের অপসারণ দাবিতে বিক্ষোভ, অফিস ছাড়লেন অধ্যাপক আইনুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত: শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের অপসারণের দাবিতে বিক্ষোভ করেছেন একদল আন্দোলনকারী শিক্ষার্থী। বৃহস্পতিবার (১৬ জুলাই) কয়েক ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচির একপর্যায়ে শিক্ষার্থীদের চাপের মুখে তিনি ডিন কার্যালয় ত্যাগ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ‘জুলাই যোদ্ধা ও সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে আন্দোলনকারীরা সমাজবিজ্ঞান অনুষদের ডিন কার্যালয়ের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। তারা ড. আইনুল ইসলামের পদত্যাগ এবং তার নিয়োগ বাতিলের দাবি জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।

পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে প্রক্টরিয়াল বডির সদস্য, ছাত্রদল, জাতীয় ছাত্রশক্তি এবং বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের উপস্থিতিতে অধ্যাপক আইনুল ইসলাম অফিস ছেড়ে ক্যাম্পাস ত্যাগ করেন।

আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থানের সময় ড. আইনুল ইসলামের ভূমিকা বিতর্কিত ছিল। তাদের দাবি, তিনি আওয়ামী লীগপন্থী শিক্ষক রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এবং ৩ আগস্ট গণভবনে অনুষ্ঠিত একটি বৈঠকে অংশ নিয়েছিলেন। এসব বিষয়ে তার কাছে ব্যাখ্যা চাওয়া হলেও সন্তোষজনক জবাব পাওয়া যায়নি বলে তারা দাবি করেন।

জাতীয় ছাত্রশক্তি জবি শাখার সদস্য সচিব শাহিন মিয়া বলেন, “ড. আইনুল ইসলামের জুলাই আন্দোলনবিরোধী অবস্থান এবং ৩ আগস্ট গণভবনের বৈঠকে অংশগ্রহণের তথ্য রয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা চাওয়া হলেও তিনি অনুশোচনা প্রকাশ করেননি। তাই তার মতো ব্যক্তির বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ পদে থাকা উচিত নয়।”

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, জুলাই শহীদ দিবসে শিক্ষার্থীরা ড. আইনুল ইসলামের বিরুদ্ধে কিছু তথ্য-উপাত্ত উপস্থাপন করে আন্দোলন করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে এবং উত্থাপিত অভিযোগগুলো যাচাই করা হবে।

অভিযোগের বিষয়ে অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম বলেন, শিক্ষার্থীরা কিছু অভিযোগ তুলে তার কার্যালয়ে প্রতিবাদ জানিয়েছেন এবং পরিস্থিতি বিবেচনায় তিনি স্বেচ্ছায় অফিস ত্যাগ করেছেন।

তিনি দাবি করেন, ডিন হিসেবে তার নিয়োগ সম্পূর্ণ আইনগতভাবে হয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোর অনেকগুলোই পুরোনো ও উদ্দেশ্যপ্রণোদিত। এছাড়া গণভবনের বৈঠকে তিনি তৎকালীন রেজিস্ট্রার হিসেবে প্রশাসনের নির্দেশে অংশ নিয়েছিলেন বলেও উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের উত্থাপিত অভিযোগগুলো যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page