1. dsdc.mostafiz@gmail.com : mrahman :
  2. live@www.media71bd.com : Media 71 : Media 71
  3. info@www.media71bd.com : Media 71 :
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৫:২০ পূর্বাহ্ন
সর্বশেষঃ
প্রধানমন্ত্রীর সঙ্গে ডিপি ওয়ার্ল্ড চেয়ারম্যানের সাক্ষাৎ, বন্দর ও বিনিয়োগ নিয়ে আলোচনা মাদক ও কিশোর গ্যাংকে সামাজিকভাবে আশ্রয়-প্রশ্রয় না দেওয়ার আহ্বান জনপ্রশাসন সচিবের মাদকবিরোধী বার্তা ও মানবিক সহায়তায় গাইবান্ধায় নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট হুথিদের বিরুদ্ধে পাকিস্তানি যুদ্ধবিমান ব্যবহারের খবর অস্বীকার প্রধানমন্ত্রীর সঙ্গে আবরার ফাহাদের পরিবারের সাক্ষাৎ, দ্রুত রায় কার্যকরের দাবি রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ব্রিটিশ নৌবাহিনীর সদস্য আদালতে পশ্চিম তীরে রাতভর ইসরায়েলি অভিযান, আটক ও জিজ্ঞাসাবাদ প্রায় ১০০ ফিলিস্তিনি নোবিপ্রবিতে মেশিন ইন্টেলিজেন্স টেকনোলজিস শীর্ষক আন্তর্জাতিক কনফারেন্সের উদ্বোধন রাতের ডিনার নয়, অস্ট্রেলিয়ায় প্রথম ডেটে বাড়ছে সকালের কফির জনপ্রিয়তা এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ১৫ বছরের চুক্তি

পশ্চিম তীরে রাতভর ইসরায়েলি অভিযান, আটক ও জিজ্ঞাসাবাদ প্রায় ১০০ ফিলিস্তিনি

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

অধিকৃত পশ্চিম তীরের বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে প্রায় ১০০ ফিলিস্তিনিকে আটক ও জিজ্ঞাসাবাদ করেছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওয়াফা জানায়, বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর পর্যন্ত চালানো এসব অভিযানে প্রায় ৯৫ জনকে আটক বা মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদ করা হয়। সবচেয়ে বেশি অভিযান চালানো হয়েছে তুবাস গভর্নরেটের আকাবা, নাবলুসের মাদামা এবং হেবরনের দক্ষিণাঞ্চলের ইয়াত্তা শহরে। এ ছাড়া জেনিন, বেথলেহেম ও আল-বিরেহ এলাকাতেও অভিযান চালানো হয়েছে।

কাফিল্লা এলাকাতেও ব্যাপক আটক অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ওয়াফা। সেখানে সাবেক বন্দী ও কারাবন্দিদের পরিবারের সদস্যসহ কয়েকজনকে আটক করা হয়। পাশাপাশি কয়েকটি বাড়িতে তল্লাশি চালানো হয়েছে।

ফিলিস্তিনি প্রিজনার্স ক্লাবের অভিযোগ, অভিযান ও আটকের সময় কয়েকটি বাড়িতে ভাঙচুর এবং আসবাবপত্রসহ বিভিন্ন জিনিসপত্র নষ্ট করা হয়েছে। এ সময় কয়েকজন ফিলিস্তিনিকে মারধর করা হয়েছে বলেও দাবি করেছে সংগঠনটি।

তুবাসের আকাবা শহরে একাধিক বাড়িতে অভিযান চালিয়ে প্রায় ২৫ জনকে মাঠপর্যায়ে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয় বলে জানিয়েছেন স্থানীয় ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটির এক কর্মকর্তা। তার দাবি, একটি বাড়িকে জিজ্ঞাসাবাদ কেন্দ্র হিসেবেও ব্যবহার করা হয়েছিল।

ইসরায়েলি বাহিনীর এসব অভিযান ও আটকের বিষয়ে তাদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ পড়ুন
© ২০২৬- প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট

You cannot copy content of this page